সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫১

প্রথম দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছে ভারত। তৃতীয় ও শেষ ম্যাচটি অবশ্য অস্ট্রেলিয়া তাদের জিততে দেয়নি। ৬৬ রানে ম্যাচ জিতে হোয়াইটওয়াশ (২-১) এড়িয়েছে সফরকারী দল। ভারতের বিপক্ষে সান্ত্বনার এই জয়ে অবশ্য বিশ্বকাপের আগে স্বস্তি ফিরেছে অজি শিবিরে। জয়ের দেখা পেয়েছে ৫ ম্যাচ পর।

রাজকোটে শুরুতে অজি দল টস জিতে ব্যাট করেছে। মিচেল মার্শ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের আক্রমণাত্মক ফিফটিতে তারা ৭ উইকেটে পায় ৩৫৩ রানের সংগ্রহ। প্রথম দশ ওভারেই আসে ৯০ রান। চার আসে ১১টি, ছক্কা ৫টি। ভারতীয় বোলিংয়ের নেতৃত্বদানকারী জসপ্রীত বুমরাকেই অজিরা লক্ষ্য বানিয়েছিলেন। তার দশ ওভারে তুলেছে ৮১! যদিও তিনটি উইকেট পেয়েছেন তিনি।

ওপেনিংয়ে নামা মার্শের দুর্ভাগ্য ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি। ৮৪ বলে ৯৬ রানে কুলদীপের বলে আউট হয়েছেন। তাতে ছিল ১৩টি চার ৩টি ছয়। সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন স্মিথ ও লাবুশেন। স্মিথ ৬১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৪ রান করেছেন। লাবুশেন ৫৮ বলে ৯ চারে করেছেন ৭২।

বুমরা ছাড়া ভারতের হয়ে ৪৮ রানে দুটি উইকেট নিয়েছেন কুলদীপ। একটি করে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

জবাবে শুরুটা দারুণ ছিল স্বাগতিকদের। ওপেনিং জুটিতে যোগ হয় ৭৪। ওয়াশিংটন সুন্দর ১৮ রান করলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ম্যাক্সওয়েলের বলে এই ওপেনার ফিরতি ক্যাচে আউট হতেই খেই হারায় ভারতের ইনিংস। বিরাট কোহলি ৬১ বলে ৫৬ ও শ্রেয়াস আইয়ার ৪৩ বলে ৪৮ রান করলেও পরে যেরকম ব্যাটিংয়ের প্রয়োজন ছিল সেটার ছাপ ছিল না ভারতের ইনিংসে। তাতে ৪৯.৪ ওভারে ২৮৬ রানে ভারত গুটিয়ে গেছে।

বল হাতে গ্লেন ম্যাক্সওয়েল ছিলেন সেরা বোলার। ৪০ রানে ৪টি উইকেট নিয়েছেন। ৪২ রানে দুটি নিয়েছেন জশ হ্যাজেলউড। একটি করে নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও তানভির সাংঘা। ম্যাচসেরা ম্যাক্সওয়েল। সিরিজসেরা শুবমান গিল।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান