আফগানিস্তানকে উজ্জীবিত করছে চেনা কন্ডিশন, আইপিএল

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২৩, ২০:৪২আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২০:৪২

বিশ্বকাপে আফগানিস্তান ও পরাজয় আষ্টেপৃষ্টে জড়িয়ে। ২০১৫ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় তারা। তারপর থেকে ১৫ ম্যাচ খেলে মাত্র একটি জয়। দুই বিশ্বকাপে খেলে টানা ১২ ম্যাচ হেরেছে তারা। গত আসরে ৯ ম্যাচের সবগুলো পরাজিত আফগানিস্তান চার বছর পর আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে মাঠে নামছে। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে উজ্জীবিত গোটা দল।

দলের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী জানালেন, নিরাপত্তাজনিত কারণে ২০১৬ সাল থেকে ভারত তাদের হোম ভেন্যু। তাই কন্ডিশন তাদের নখদর্পণে। আর দলের অধিকাংশ খেলোয়াড় আইপিএলে খেলেছেন। রহমানউল্লাহ গুরবাজ, ফজল হক ফারুকী, রশিদ খান ও নাভিন উল হক,
নূর আহমেদ, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী। এ কারণে এবারের বিশ্বকাপে সুবিধাজনক অবস্থানে থাকবে আফগানিস্তান। স্মরণীয় একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে মনে করেন আফগান তারকা।

প্রতিপক্ষ বাংলাদেশও বেশ পরিচিত। তাদের বিপক্ষে সপ্তম ওয়ানডে জিতে বিশ্বকাপ শুরু করতে উদগ্রীব হয়ে আছে আফগানিস্তান। সম্প্রতি বাংলাদেশ থেকে ওয়ানডে সিরিজ জিতে গেছে তারা। যদিও সবশেষ লড়াইয়ে এশিয়া কাপে হেরে গেছে আফগানরা। 

এসবই আফগানিস্তানকে ভালো কিছু করতে বিশ্বাসী করে তুলছে বললেন হাশমতউল্লাহ, ‘আমাদের একাধিক খেলোয়াড় আইপিএলে খেলেছে। অন্য খেলোয়াড় যারা আইপিএলে খেলেনি, তারাও এই কন্ডিশনে খেলেছে কারণ ভারত আমাদের হোম ভেন্যু। আমরা কন্ডিশন সম্পর্কে জানি। তাই পুরো টুর্নামেন্টে আমরা সেই সুবিধা পাবো।’

অতীত নিয়ে ভাবতে নারাজ হাশমতউল্লাহ, ‘আমি মনে করি আমাদের মানসিকতা এখন আলাদা এবং একটি দল ও অধিনায়ক হিসেবে আমি এই বিশ্বকাপে খুব আত্মবিশ্বাসী। আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে আমাদের সেরাটা দেবো এবং অতীতে কী হয়েছে সেটা নিয়ে ভাবি না।’

বাংলাদেশের বিপক্ষে ১৫ ওয়ানডে খেলে ছয়টি জিতেছে আফগানিস্তান। ২০১৫ বিশ্বকাপে মানুকা ওভালে ১০৫ রানে তাদের হারায় বাংলাদেশ। আর গত আসরে লাল সবুজের ৬২ রানের জয়ে সাকিব আল হাসান ৫১ রান করার পর ২৯ রানে ৫ উইকেট নেন। ভারতের যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের একই ম্যাচে হাফ সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব।

হাশমতউল্লাহ বলেন, ‘আমরা একে অন্যের সঙ্গে অনেক খেলেছি। মাঝেমধ্যে আমরা জিতেছি, মাঝেমধ্যে তারা। এশিয়া কাপে শেষ ম্যাচে তারা আমাদের হারিয়েছিল। কিন্তু আমরা এখানে পুরোপুরি প্রস্তুত।’

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের