চ্যাম্পিয়নস লিগ নামে আসছে ক্রিকেটের গ্লোবাল টুর্নামেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৩, ১৮:৩৫আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৮:৩৫

২০২৪ সালে ইংল্যান্ডের এজবাস্টনে বিশ্ব চ্যাম্পিয়নস লিগ নামে নতুন একটি গ্লোবাল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আসরটিতে বিশ্বের একাধিক তারকা ক্রিকেটাররা অংশ নেবেন। এটি আয়োজন করতে যাচ্ছে  যাবওয়া এন্টারটেইনমেন্ট নামে ভারত ও দুবাইভিত্তিকি একটি বলিউড ফিল্ম ও মিউজিক মিডিয়া প্রযোজনা সংস্থা। 

ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার অবসর নেওয়া এবং চুক্তির বাইরে থাকা খেলোয়াড়রা এই বিশ্ব চ্যাম্পিয়নস লিগে অংশ নেবে। ভারত-পাকিস্তানসহ বাকি দলগুলোর মধ্যকার দ্বিপাক্ষিক লড়াই দেখা যাবে এজবাস্টনে।

বিশ্ব চ্যাম্পিয়নস লিগটি যাবওয়া এন্টারটেইনমেন্টের পরিচালক জনাব হারশিট টমারের মস্তিকপ্রসূত। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নস লিগ ভারত-পাকিস্তান দ্বৈরথ ফিরিয়ে আনবে। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে তারকা ক্রিকেটাররা মাঠে ফিরবে এই আসর দিয়ে। ইংল্যান্ড সবসময়ই ক্রিকেটের বাড়ি।’

তিনি আরও বলেছেন, ‘আর যখন বার্মিংহামের প্রসঙ্গ আছে, তখন এটা অনেক ভারতীয় ও পাকিস্তানিদের বাড়ি। আমরা ১০ দিনের দুর্দান্ত একটি টুর্নামেন্ট বিশ্ব জুড়ে দর্শকদের উপহার দিতে মুখিয়ে আছি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম