আমি ভাগ্যবান যে কোহলিকে পাঁচবার আউট করেছি:  সাকিব

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৩, ১৫:১২আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৭:৪৫

ভারতের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ বিরাট কোহলি। সময়ের অন্যতম সেরা ব্যাটার তিনি। কিন্তু সাকিব আল হাসানের সামনে দাঁড়ালে কি তার বুক কাঁপে? প্রশ্নটা করাই যায়। কারণ কোহলি ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার বাংলাদেশি স্পিনারের কাছে আউট হয়েছেন। ভারতের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক সেটাই মনে করিয়ে দিলেন।

স্টার স্পোর্টসের সঙ্গে আলাপে সাকিব শুরুতে কোহলিকে প্রশংসায় ভাসান, ‘সে বিশেষ ব্যাটার, সম্ভবত আধুনিক যুগের সেরা ব্যাটার। আমার মনে হয়, আমি ভাগ্যবান যে তাকে পাঁচবার আউট করেছি। অবশ্যই এটা আমাকে দারুণ আনন্দ দেবে, তার উইকেট নিতে পারলে।’

সবচেয়ে বেশি ছয়বার কোহলিকে আউট করেছেন টিম সাউদি ও রবি রামপল। জেসন হোল্ডার ও থিসারা পেরেরার সঙ্গে যৌথভাবে এই তালিকায় দ্বিতীয় স্থানে সাকিব। ভারতীয় ডানহাতি ব্যাটারের সঙ্গে তার দেখা হয়েছে ১৪ ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব পাঁচবার কোহলিকে নিজের শিকার বানিয়েছেন।

সাকিবের প্রশংসা করতে কার্পণ্য করেননি কোহলিও, ‘গত কয়েক বছরে আমি তার বিপক্ষে অনেকবার খেলেছি। সে চমৎকার নিয়ন্ত্রণ করতে পারে। খুব অভিজ্ঞ বোলার। নতুন বল হাতে দারুণ বল করে। সে জানে ব্যাটারদের কীভাবে বোকা বানাতে হয়। অনেক মিতব্যয়ী। এই ধরনের বোলারদের বিপক্ষে খেলতে হলে সেরাটা দিতে হবে। যদি না দিতে পারেন, তাহলে এই বোলাররা আপনার ওপর চাপ তৈরি করবে এবং আউট করার সুযোগ বাড়াবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের