হেনরির ইনজুরিতে জেমিসনকে ডেকেছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২৩, ১২:৪৮আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১২:৪৮

বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত ছিল নিউজিল্যান্ডের। কিন্তু দলটা যে মাঝপথে এসে খেই হারাবে সেটা কে ভেবেছিল? টানা ৪ জয়ের পর হেরেছে টানা তিন ম্যাচ! এখন তো সেমিফাইনালের সম্ভাবনাও ঝুঁকিতে পড়ে গেছে। এমন অনিশ্চিত অবস্থার মধ্যে নিউজিল্যান্ড দল এখন পুরোপুরি চোট-ধাক্কায় বিপর্যস্ত। ১৫ জনের ৫ জনেই রয়েছেন ইনজুরিতে!

সর্বশেষ চোটের মিছিলে যোগ হয়েছে পেসার ম্যাট হেনরির নাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯০ রানের বড় ব্যবধানে পরাজয়ের দিনে ডান হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন হেনরি। নিজের ষষ্ঠ ওভারে চোটপ্রাপ্ত হন তিনি।

নিউজিল্যান্ড অনেক দিন ধরেই চোটের সঙ্গে লড়ছে। স্টার ব্যাটার কেন উইলিয়ামসন ও অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান চোটের কারণে সাইড লাইনে। ফাস্ট বোলার লকি ফার্গুসনও ইনজুরি থেকে ফেরার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় হেনরির ব্যাক আপ হিসেবে দলে স্থান হয়েছে কাইল জেমিসনের। 

জেমিসন আগে ভারতে স্কোয়াডের সঙ্গে টিম সাউদির ব্যাকআপ হিসেবে দলে ছিলেন। নতুন করে তিনি বেঙ্গালুরুতে যোগ দেবেন বৃহস্পতিবার। শনিবার নিউজিল্যান্ড গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে।  

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের