তিন ফিফটিতে ভারতের ৩৫৭

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২৩, ১৮:৫০আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৯:১২

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালেও রানের চাকা থামানোর মতো কার্যকরী কিছু করতে পারেনি শ্রীলঙ্কা। তাতে লঙ্কানদের সামনে ৮ উইকেটে ৩৫৭ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক ভারত। 

বিশ্বকাপে টানা ৬ ম্যাচ জেতা ভারত আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে। অপর দিকে গাণিতিক সম্ভাবনা টিকিয়ে রাখতেও এই ম্যাচে জয় প্রয়োজন লঙ্কানদের। শুরুতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা যথার্থ মনে হয়েছিল যখন তারা দ্বিতীয় বলেই হিট ম্যান রোহিত শর্মাকে সাজঘরে পাঠিয়েছে। কিন্তু তার পর আর কোনও উইকেটই ফেলতে পারেনি ৩০ ওভার পর্যন্ত। বরং দলকে ভালো পুঁজির মঞ্চ গড়ে দিয়েছেন শুবমান গিল ও বিরাট কোহলি। ১৮৯ রান যোগ করেছেন তারা। দুর্দান্ত জুটি ভাঙে গিলের বিদায়ে। ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। 

গিল দলের ১৯৩ রানে আউট হয়েছেন। ফেরার আগে ৯২ বলে ১১ চার ও ২ ছক্কায় ৯২ রান করেছেন তিনি। গিলের আউটের পর অবশ্য ছন্দপতন হয় ইনিংসে। ৮৮ রানের ইনিংসটি সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি গিলের সঙ্গী হওয়া কোহলি। আর তিন রান যোগ হওয়ার পর আউট হয়েছেন। দ্রুত সময়ে দুই উইকেট পড়ে যাওয়ায় কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। তার পর লোকেশ রাহুল (২১) ও সূর্যকুমার যাদব (১২) চাহিদা মেটাতে ব্যর্থ হলে বড় পুঁজি হওয়া নিয়ে শঙ্কায় পড়ে যায় স্বাগতিকরা। ঠিক সেই সময়ে টর্নেডো ইনিংস উপহার দিয়েছেন শ্রেয়াস আইয়ার। তার ব্যাটে স্কোর ৩৩৩ রান পর্যন্ত গেছে। দুর্ভাগ্য শ্রেয়াসও সেঞ্চুরি করতে পারেননি। রান তোলার তাড়ায় ৫৬ বলে ৮২ রানে আউট হয়েছেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৬টি ছয়। তার পর স্কোরটা সাড়ে তিনশো ছাড়াতে অবদান রাখেন রবীন্দ্র জাদেজা। ২৪ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস উপহার দেন তিনি। তাতের ছিল ১টি চার ও ১টি ছয়। 

৮০ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন দিলশান মাদুশাঙ্কা। একটি নিয়েছেন দুশমন্থ চামিরা।    

 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপের বদৌলতে ভারতের আয় ১.৩৯ বিলিয়ন ডলার!
পায়ের নিচে ট্রফি রাখা নিয়ে মুখ খুললেন মার্শ
পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম