পায়ের নিচে ট্রফি রাখা নিয়ে মুখ খুললেন মার্শ

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৩, ১২:১১আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:১১

বিশ্বকাপ ট্রফি নিয়ে ড্রেসিংরুমে মিচেল মার্শ যা করেছেন, তা নেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। ট্রফি মেঝেতে, আর তার ওপর দুই পা তুলে রেখেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। এমন একটি ছবি পোস্ট করার পর থেকে মার্শকে ধুয়ে দিচ্ছেন উপমহাদেশ, বিশেষ করে ভারতীয় ক্রিকেট ভক্তরা। তাদের দাবি, বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। এমনকি মার্শের বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জানিয়েছেন এক ভারতীয় সমর্থক।

ওই ছবি ভাইরাল হওয়ার দেড় সপ্তাহ পর এনিয়ে মুখ খুললেন মার্শ। তিনি জানালেন, অসম্মানের জন্য ট্রফির ওপর পা রাখেননি তিনি। কোনও কিছু মাথায় রেখে কাজটি করেননি এই অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম এসইএন-কে মার্শ বলেছেন, ‘ওই ছবিতে কোনোভাবে অসম্মান ছিল না। আমি এত কিছু ভেবে ছবিটা দেইনি। সোশ্যাল মিডিয়ায় আমি বেশি কিছু দেখিনি। যদিও অনেকে বলছে, এনিয়ে আর আগ্রহ নেই কারও। কিন্তু আসলে এমন (অসম্মান) কিছু ছিল না।’

আহমেদাবাদে ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। পুরো টুর্নামেন্টে দারুণ অবদান রাখেন মার্শ। ১০ ম্যাচে ৪৯ গড় ও ১০৭.৫৬ স্ট্রাইক রেটে ৪৪১ রান করেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল