বিশ্বকাপের বদৌলতে ভারতের আয় ১.৩৯ বিলিয়ন ডলার!

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৭ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৭

গত বছর অক্টোবর-নভেম্বরে ভারতে হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে স্বাগতিকরা হেরে গেলেও এই টুর্নামেন্টের কল্যাণে ১.৩৯ বিলিয়ন ডলার আয় করেছে ভারত। দেশটির মুদ্রায় যা ১১ হাজার ৬৩৭ কোটি টাকা! ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার একটি অর্থনৈতিক রিপোর্ট প্রকাশ করে এই তথ্য জানিয়েছে।

বিশ্বকাপ ঘিরে নানান ক্ষেত্র থেকে এই বিশাল অঙ্কের আয় করেছে ভারত। অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলায় এই আসরকে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় উল্লেখ করেছে আইসিসি। সংস্থাটির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘ক্রিকেটের অর্থনৈতিক শক্তি প্রদর্শন করেছে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ভারত এই আসর থেকে আয় করেছে ১.৩৯ বিলিয়ন ডলার।’

তিনি আরও বলেছেন, ‘হাজারও কর্মক্ষেত্র তৈরি করেছে এই ইভেন্ট এবং ভারতকে প্রধান পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেছে। এই বিষয়গুলো প্রমাণ করেছে যে আইসিসি ইভেন্ট শুধু ভক্তদেরই সম্পৃক্ত করে না, আমাদের আয়োজক দেশগুলোর অর্থনীতিতেও বিরাট অবদান রাখে।’

বিশ্বকাপ চলাকালে ভারতের সবচেয়ে বেশি আয় হয়েছে পর্যটনখাত থেকে। ওই রিপোর্ট জানিয়েছে, শুধু পর্যটন থেকে ৮৬১.৪ মিলিয়ন ডলার এসেছে। দেশের ও বিদেশের পর্যটকরা খেলা দেখতে এসে ভ্রমণ করেছেন ১০টি ভেন্যুর শহরে।

এছাড়া খাবার, বাসস্থান, পরিবহন ও পানীয় থেকে আয় হয়েছে ৫১৫.৭ মিলিয়ন ডলার।

বিশ্বকাপ উপলক্ষে ওই সময়ে ১.২৫ মিলিয়ন পর্যটক গিয়েছিল ভারতে। এর মধ্যে ৭৫ শতাংশ মানুষ প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন। প্রথমবারের মতো ভারতে গিয়েছিল ১৯ শতাংশ মানুষ, বাকি ৫৫ শতাংশ মানুষেরা ভারতে নিয়মিত যাতায়াত করতেন। এছাড়া ৪৮ হাজারেরও বেশি পূর্ণকালীন ও খণ্ডকালীন চাকরির সুযোগ তৈরি হয়েছিল।

/এফএইচএম/
সম্পর্কিত
আফগানিস্তানকে হারানো সহজ হবে না, সাম্প্রতিক লড়াইয়ে পিছিয়ে বাংলাদেশ!
আজ আফগানিস্তানকে হারিয়েও বিদায় নিতে পারে বাংলাদেশ!
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর