পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৩, ১৪:৩১আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৪:৩১

বিশ্বকাপ ট্রফি নিয়ে খেলোয়াড়দের বিভিন্নভাবে উদযাপন করতে দেখা যায়। কেউ তাতে চুমু দেন, কাউকে দেখা যায় মাথায় তুলে রাখতে, ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের পর যেমনটা করতে দেখা গিয়েছিল ভারতের কপিল দেবকে। আবার লিওনেল মেসিকে দেখা গিয়েছিল ট্রফি নিয়ে ঘুমিয়ে থাকতে। কিন্তু ভারতকে হারিয়ে পাওয়া ট্রফি নিয়ে ড্রেসিংরুমে মিচেল মার্শ যা করেছেন, তা নেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। ট্রফি মেঝেতে, আর তার উপর দুই পা তুলে রেখেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

এমন একটি ছবি পোস্ট করার পর থেকে মার্শকে ধুয়ে দিচ্ছেন উপমহাদেশ, বিশেষ করে ভারতীয় ক্রিকেট ভক্তরা। তাদের দাবি, বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। এবার থানার দ্বারস্থ হলেন এক ভারতীয় ক্রিকেট ভক্ত। মার্শের বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জানিয়েছেন পন্ডিত কেশব।  

আলিগড়ের একজন আরটিআই অ্যাক্টিভিস্ট কেশব। মার্শের বিরুদ্ধে দিল্লি গেট থানায় একটি এফআইআর দায়ের করেছেন তিনি। তার দাবি, অজি ক্রিকেটার বিশ্বকাপ ট্রফি পায়ের নিচে রেখে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভারতীয়দের অনুভূতিতে আঘাত করেছেন। 

কেশবের মতে, ওই ট্রফির অপমান মানে ১৪০ কোটি ভারতীয়র মর্যাদার অপমান। তিনি অভিযোগপত্রটির কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অফিসেও পাঠিয়েছেন। সেখানে তিনি আবেদন করেছেন, যাতে মার্শকে ভারতে এবং অন্য কোথাও ভারতের বিপক্ষে খেলার জন্য আর কোনোদিন অনুমতি না দেওয়া হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল