পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ নভেম্বর ২০২৩, ১৯:৩৫আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৯:৩৫

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। আগামী শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে বৃহস্পতিবার পাকিস্তানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বিসিবি উইমেন্স একাদশ। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার খেললেও প্রস্তুতি ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও মারুফা আক্তার খেলেননি। ম্যাচটিতে ৫৬ রানে হেরেছে বিসিবি উইমেন্স একাদশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের প্রস্তুতিটা ভালো হয়নি। টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৭০ রান করেছে পাকিস্তান। পাকিস্তানের ব্যাটাররা অনায়াসে খেলে চ্যালেঞ্জিং স্কোর গড়েছেন। হাফ সেঞ্চুরি করেছেন পাকিস্তানের তিন ব্যাটার মুনিবা সিদ্দকি (৬৩), বিসমাহ মারুফ (৫৩) ও নিদা রশিদ (৫১)।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আসরাফি ইয়াসমিন অর্থী।

২৭১ রানের জবাবে খেলতে নেমে লতা ৪৮ বলে ৫৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন। হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার মুর্শিদা খাতুনও। ৫০ রানে লতার মতো তিনিও রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরেছেন। ফারজানা হক ৪০ ও শারমিন সুপ্তা ২৮ রান করলেও তা ভূমিকা রাখেনি কোনও। পাকিস্তানের হয়ে বোলিং করেছেন ১০ বোলার। সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন উম্মে হানি। ৪ নভেম্বর থেকে মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ৭ ও ১০ নভেম্বর। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী