নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে কি খেলবেন তামিম?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ১৯:১৬আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৯:৪৩

বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে ইনজুরির কারণে বিশ্বকাপ দলের সদস্য হতে পারেননি তামিম ইকবাল। আগামী ১১ নভেম্বর শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ। তারপর ঢাকা ও সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল। এই সিরিজেও তামিমকে পাওয়া যাচ্ছে না, বিসিবি সূত্রে জানা গেছে তেমনটাই।

আগামী ২৮ নভেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটারই চলমান জাতীয় লিগে খেলছেন। কিছু ক্রিকেটার আছেন বিশ্বকাপ দলে। কিন্তু তামিম জাতীয় লিগ খেলছেন না। প্রায় দুই মাসেরও বেশি ক্রিকেটের বাইরে অভিজ্ঞ এই ওপেনার। এই অবস্থায় তাকে দলেও নেওয়ারও সুযোগ নেই। যদিও জানা গেছে তামিম টেস্ট সিরিজে না খেলার বিষয়টি নিজেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, ‘সে (তামিম) টেস্ট সিরিজে থাকছে না। কারণ সে এই মুহূর্তে খেলার জন্য প্রস্তুত না। কেননা তার অনুশীলন নেই। অনেকদিন ধরেই সে ক্রিকেট খেলছে না, ক্রিকেটের বাইরে আছে।’

এদিকে ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে সাকিবেরও। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে আঙুলে চোট পেয়ে দেশে ফিরে এসেছেন বাংলাদেশের অধিনায়ক। পুরোপুরি সুস্থ হতে চার সপ্তাহের মতো লাগবে। এই অবস্থায় কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৯ নভেম্বর পর্দা নামবে ভারত বিশ্বকাপের। টুর্নামেন্ট শেষ হওয়ার দুই দিনের মধ্যেই বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড দল। সিলেটে প্রথম টেস্ট হলেও শেষ ম্যাচ মিরপুরে শুরু হবে ৬ ডিসেম্বর। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি