বিশ্বকাপে ছক্কার রেকর্ডে গেইলকে ছাড়িয়ে গেলেন রোহিত

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩, ১৬:৪৪আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৬:৪৪

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ব্যাট করতে নেমে রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক ওপেনার রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে বিস্ফোরক ব্যাটিংয়ে ইনিংসের দারুণ সূচনা এনে দিয়েছেন তিনি। তাতে বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন। ভেঙেছেন ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইলের রেকর্ড।

এতদিন বিশ্বকাপে সর্বোচ্চ ৪৯টি ছক্কা নিয়ে এই তালিকায় চূড়ায় ছিলেন গেইল। রোহিত ৫১ ছক্কা নিয়ে তাকেও ছাড়িয়ে গেছেন। রোহিত শুধু সার্বিক রেকর্ডই ভাঙেননি। এক আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারও এখন তিনি। ভারতের আসরে সর্বোচ্চ ২৮টি ছক্কা হাঁকিয়েছেন। ২০১৫ সালে গেইল ২৬ ছক্কা মেরে এই তালিকায় শীর্ষে ছিলেন।

মুম্বাইয়ে রোহিত রেকর্ড ব্রেকিং মুহূর্তটির জন্ম দেন ইনিংসের পঞ্চম ওভারে। ট্রেন্ট বোল্টের বলে পুল করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে ছক্কার হাফসেঞ্চুরি পূরণ করেছেন।

টস জিতে ব্যাট করতে নামার পর রোহিতের বিস্ফোরক ব্যাটিংই ইনিংসের গতি ঠিক করে দিয়েছে। ঝড়ো গতিতে রান তুলতে থাকেন তিনি। তার ব্যাটে ৮.২ ওভারে স্কোরবোর্ডে জমা হয় ৭১। যদিও ২৯ বলে ৪৭ রানে রোহিতকে আউট করেছেন টিম সাউদি। ভারতের অধিনায়কের ইনিংসে ছিল ৪টি চার ও ৪ ছয়ের মার।

বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা যাদের 

বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা

এক আসরে সর্বোচ্চ ছক্কা

রোহিত শর্মা (৫১টি)

রোহিত শর্মা ২৮টি (২০২৩)

ক্রিস গেইল (৪৯টি)

ক্রিস গেইল ২৬টি (২০১৫)

গ্লেন ম্যাক্সওয়েল (৪৩টি)

মরগান ২২টি (২০১৯)

এবি ডি ভিলিয়ার্স (৩৭টি)

ম্যাক্সওয়েল ২২টি (২০২৩)

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী