নতুনদের নিয়ে সামনে এগিয়ে যেতে চান হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ১৭:৫৪আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৭:৫৪

ঠিক এক বছর আগে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সাকিব-তামিমকে ছাড়াই ঐতিহাসিক টেস্ট জিতেছিল তারা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও নেই তামিম-সাকিব। ইনজুরির কারণে খেলবেন না এবাদত হোসেন-তাসকিন আহমেদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন লিটন দাস। তাদের অনুপস্থিতি নিশ্চিতভাবেই শূন্যতা তৈরি করছে। যদিও চন্ডিকা হাথুরুসিংহে নতুন এই দলটি নিয়েই সামনে এগিয়ে যেতে চান।

রবিবার গণমাধ্যমকে শ্রীলঙ্কান কোচ বলেছেন, ‘আমাদের তাসকিন, এবাদতও নেই। এতজন অভিজ্ঞ ক্রিকেটারকে না পাওয়া যে কোনও দলের জন্যই চ্যালেঞ্জিং, বিশেষ করে বাংলাদেশের জন্য। কারণ তারা সবাই তিন সংস্করণের ক্রিকেটই খেলে। কেউ ১৫ বছর ধরে খেলছে, আবার কেউ খেলছে ১০ বছর ধরে। এজন্য বলছিলাম একটা দিক থেকে আমরা সামনে তাকাতে পারি। তরুণরা সেটা করতে পারে। সামনে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। কারণ, কয়েকজন ক্রিকেটার লম্বা সময় ধরে খেলছে। তারা সারাজীবন খেলবে না। এটা অবশ্য অনেকগুলো কারণে ঘটেছে। আমার মনে হয় এটা রোমাঞ্চকর। নিজেদের মেলে ধরতে তরুণদের জন্য ভালো সুযোগও।’

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হাথুরুসিংহে। বাংলাদেশ দল যখন বিশ্বকাপ খেলতে ব্যস্ত, ওই সময় টেস্ট দলের ক্রিকেটাররা খেলেছেন জাতীয় লিগ। সেই প্রসঙ্গ টেনে প্রধান কোচ বলেছেন, ‘যারা বিশ্বকাপ খেলেছে তাদের জন্য আমরা এনসিএলকে ব্যবহার করার চেষ্টা করেছি। প্রস্তুতির জন্য তারা এনসিএলের শেষ রাউন্ড খেলেছে। বেশিরভাগ ব্যাটারই সুযোগটা কাজে লাগিয়েছে। বাকিদের মাঝে বেশিরভাগই এনসিএল খেলছিল। দেখুন, এটা দেখতে প্রায় নতুন বাংলাদেশের মতো। জোর করে এমন কিছু করা হয়নি। কিছু ইনজুরির কারণে এমনটা হয়েছে। আমরা যতটা পারি ততটা প্রস্তুত। সত্যি বলতে টেস্ট সিরিজের জন্য আমি মুখিয়ে আছি।’
 
২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে প্রথমবারের মতো খেলে বাংলাদেশ। এতদিন পর মঙ্গলবার সেই ভেন্যুতে দ্বিতীয়বার টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই সিলেটের উইকেট নিয়ে কিছুটা দুশ্চিন্তায় হাথুরুসিংহে, ‘আমরা এখানে খুব বেশি টেস্ট ম্যাচও খেলিনি। একটি টেস্ট খেলেছি, যদি আমি ভুল না করে থাকি। আমরা জানি না, উইকেট কেমন আচরণ করবে। কারণ, আমাদের এখানে খেলার ইতিহাস নেই। এই মুহূর্তে আমাদের জন্য সবই অজানা।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের