বিশ্বকাপ ব্যর্থতা: নির্বাচক-ক্রিকেটারদের ডেকেছে তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৩, ২০:৩০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:৩০

বিশ্বকাপ ব্যর্থতায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার বিকালে তাদের ডাকে সাড়া দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুসহ দুই ক্রিকেটার লিটন দাস ও মোস্তাফিজুর রহমান।
  
তদন্ত কমিটি সবার আগে ব্যাখ্যা চাইতে ডাকে নির্বাচক প্যানেলকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে ছিলেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও। রবিবার বিকালে রাজধানীর গুলশানে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তারা তদন্ত কমিটির কাছে বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যা দিয়ে বের হয়ে যান। কিন্তু কেউই গণমাধ্যমের সামনে মুখ খুলেননি।

এর কিছুক্ষণ পর আসেন মোস্তাফিজুর রহমান। তদন্ত কমিটির জেরা শেষে বেরিয়ে যাওয়ার সময় ঢোকেন লিটন দাস। ধীরে ধীরে আরও কিছু ক্রিকেটার, অধিনায়ক এবং টিম ডিরেক্টরের সঙ্গেও বৈঠকে বসবে তদন্ত কমিটি। এমন কি কোচিং স্টাফদের সঙ্গেও বৈঠকে বসবেন তারা। প্রত্যেকের কাছেই বিশ্বকাপের ভরাডুবির কারণ জানতে চাওয়া হবে।

বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজ, বিসিবি পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান ছাড়াও বৈঠকে উপস্থিত আছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

প্রসঙ্গত, বিশ্বকাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে ভারতে যাওয়া দলটি খালি হাতে ফিরেছে। সাকিব আল হাসানের দল ৯ ম্যাচের মধ্যে ৭টিতে হেরেছে। এমন ব্যর্থতার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী