নাসুমের গায়ে হাথুরুসিংহের হাত তোলার খবর জানেন না বোর্ড প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৩, ১৮:০৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৪

বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে নাসুম আহমেদের গায়ে একাধিকবার হাত তুলেছেন- এমন একটি খবর প্রকাশ করেছিল একাধিক টিভি চ্যানেল। এই ব্যাপারে হাথুরুসিংহকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এনিয়ে কথা বললেন।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের চার উইকেটে হারের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বোর্ড প্রধান নাজমুল হাসান। 

কোচ হাথুরুসিংহে বিশ্বকাপ চলাকালে এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে একটি খবর প্রকাশ হয়েছিল কদিন আগে। বিসিবি প্রধান জানান, এই ধরনের কিছু তিনি কখনোই শোনেননি,  'আমি জানি না। আমি কোনোদিনই শুনিনি এমন ঘটনা। আমি এই ধরনের কোনো কথাই শুনিনি।'

ঘটনা জানার পর বোর্ড প্রধান কোচকে শাসিয়েছেন বলেও খবর প্রচার হয়। তবে নাজমুল হাসান বলছেন, এটা পুরোপুরি মিথ্যা,  'বলা হয়েছে আমি নাকি কোচকে শাসিয়েছি, এমন কিছু… আমি তো জানি না। কাজেই এরপর আমার তো কিছু বলার নাই। যে জিনিসটা আমি জানি মিথ্যা। সেই জিনিসটা নিয়ে...।'

বিশ্বকাপের ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি ডেকে পাঠায় নাসুমকে। তবে তিনি তদন্ত কমিটির সামনে কী বলে গেছেন তা জানা যায়নি। এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন এই কমিটিতে আছেন বিসিবি পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম। তারাও এই ব্যাপারে মুখে কুলুপ এঁটে রেখেছেন।

কবে নাগাদ তদন্ত কমিটির ফল পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, ‘এটা এখনও আমি জানি না। এটা একটু লম্বা প্রক্রিয়া তো। অনেকের সঙ্গে কথা বলে তারপর...।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের