ফিলিস্তিনিদের সমর্থনে কালো আর্মব্যান্ড পরায় খাজার শাস্তি

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৩, ২১:০৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২১:০৮

ফিলিস্তিনের সমর্থনে অনেক দিন ধরেই আলোচনায় অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরেছিলেন। কিন্তু বিষয়টি আইসিসির নিয়ম বহির্ভুতভাবে করায় তাকে ভর্ৎসনা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

অবশ্য এর চেয়েও বড় কিছু করতে চেয়েছিলেন অজি ব্যাটার। যার ঝলক দেখিয়েছিলেন ম্যাচের আগের দিন অনুশীলনে। নিজের জুতোয় ফিলিস্তিনিদের সমর্থনে বিশেষ বার্তা নিয়ে মাঠে নেমেছিলেন। লাল-সবুজ অক্ষরে  জুতোয় লেখা ছিল, ‘সব জীবনের মূল্য সমান এবং স্বাধীনতা একটি মানবাধিকার।’

তার পর তোপের মুখে পড়েন খাজা। আইসিসি তাকে এ বিষয়ে বিধিনিষেধের কথা মনে করিয়ে দেওয়ায় জুতো অবশ্য পরেননি। কিন্তু এর বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন। তার পরেই টেস্টের সময় মাঠে নামেন কালো আর্মব্যান্ড পরে।

আইসিসির এক মুখপাত্র এ বিষয়ে রয়টার্সকে জানিয়েছেন, এই কাণ্ডে আইসিসির পোশাক ও ক্রিকেট সামগ্রী সংশ্লিষ্ট নিয়ম ভেঙেছেন খাজা। এমনটা করার ক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির অনুমতি তিনি নেননি। ব্যক্তিগত কোনও বার্তা বহনের ক্ষেত্রে যেটা প্রয়োজন। এই ধরনের অপরাধের ক্ষেত্রে বিষয়টি প্রথমবার হলে শাস্তি হিসেবে ভর্ৎসনা দেওয়া হয়।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের