শতভাগ ফিট না হয়ে খেললে সেটা প্রতারণা নয়: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৪, ১৭:২১ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৭:২১

আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই মাঠের বাইরে তামিম ইকবাল। বিপিএল দিয়েই তার মাঠে ফেরার কথা। কয়দিন আগে হুট করে চোট পেয়ে সেই সম্ভাবনায় প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছিলেন। তবে প্রথম ম্যাচ থেকেই মাঠে থাকছেন তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আরও অনেক কিছুই পরিষ্কার করেছেন। বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের করা এক মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেছেন, কোন স্পোর্টসম্যানই একশ ভাগ ফিট হয়ে ম্যাচ খেলতে পারে না। দেশসেরা এই ওপেনারের দাবি, ইনজুরি নিয়ে খেলা মোটেও প্রতারণা নয়।

তামিমের ফিটনেস না থাকায় তাকে ওয়ানডে বিশ্বকাপ দলে রাখতে চায়নি টিম ম্যানেজমেন্ট। পরবর্তীতে অধিনায়ক সাকিব আল হাসানও মন্তব্য করেছিলেন, শতভাগ ফিটনেস না নিয়ে মাঠে নামলে সেটা দলের সঙ্গে ‘চিট’ করার শামিল।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম সেসবের জবাব দিয়েছেন এভাবে, ‘না (চিট করা হবে না)। আমার কাছে মনে হয় না। ইনজুরি এমন একটি অংশ... আমি এখনো বলবো, কোনো ক্রিকেটার কিংবা কোনো স্পোর্টসম্যান বলতে পারবে না যে আমি একশ ভাগ ফিট। নাইন্টি পারসেন্ট ফিট থাকে, সেভেন্টি পারসেন্ট ফিট থাকে। এইটি পারসেন্ট ফিট থাকে। কিছু না কিছু সবার কম বেশি চোটের অস্বস্তি থাকে। তার মানে এটা না যে সে খেলবে না।’

মাহমুদউল্লাহ রিয়াদের উদাহরণ টেনে তামিম বলেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ইনজুরি থেকে ফিরেছেন। কিছুটা অস্বস্তি এখনও আছে তার। সে যদি মনে করে প্রথম ম্যাচ থেকে গুড টু গো, তাহলে অবশ্যই খেলবে।’

লম্বা সময় বাইরে থাকায় নিজের অবস্থান জানাতে গিয়ে তামিম বলেছেন, ‘তিন মাসেও খুব বেশি অনুশীলন করা হয়নি। শেষ দুই আড়াই সপ্তাহ ধরে ব্যাট করছি। দিন দিন ভালো আছি, একটু রেস্টিনেস আছে। আমি নিশ্চিত বিপিএল শুরুর আগে যতটুকু করা সম্ভব, সবই করেছি।’

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা না থাকায় এবার কেন্দ্রীয় চুক্তি থেকে নাম বাদ দিতে বিসিবিকে অনুরোধ করেছেন তামিম। বিসিবিও সেই পথে এগিয়ে যাচ্ছে। এখন কেবল দুই পক্ষের আনুষ্ঠানিকতা বাকি। তামিম মাঠে ফেরার আগে আজ জানালেন, বিপিএলের মাঝেই তার আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ জানিয়ে দেবেন। জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে তামিম বলেছেন, ‘খুবই তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। বিপিএলের মাঝেই জানতে পারবেন।’

 /আরআই/এফআইআর/
সম্পর্কিত
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতীয় স্পিনারের ইতিহাস 
আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি
সর্বশেষ খবর
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ