২৫০ দিন পর মাঠে নেমে হার দেখলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৪, ২৩:১৪ আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০০:৫০

পাক্কা ২৫০ দিন পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেছিলেন মাশরাফি মুর্তজা। লম্বা সময় পর বল হাতে নিয়ে প্রথম ওভারে উইকেট নিয়েই প্রত্যাবর্তন হয়েছিল তার। কিন্তু দিনশেষে মাশরাফির হাসি আর থাকেনি। ১২ বলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রয়োজন ছিল ১৪ রানের। মাশরাফি ১৯তম ওভারে দুই ছক্কা আর এক চারে দিয়ে দিলেন ১৬ রান। আর তাতেই প্রথম ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বর্তমান রানার্সআপ সিলেট স্ট্রাইকার্সকে। 

শুক্রবার জাকির হাসানের ঝড়ো ৭০ রানে ভর করে সিলেট স্ট্রাইকার্স ১৭৭ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ৯ বল আগেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও ১৪ রানে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারিয়ে চাপে পড়েছিল তারা। এরপর আভিষ্কা ফার্নান্ডো (৩৯) ও ইমরানুজ্জামান (১১) মিলে ৪৩ রানের জুটি গড়েছিলেন। কিন্তু ২ রানের ব্যবধানে দুজন বিদায় নিলে ফের চাপে পড়ে চট্টগ্রাম। সেখান থেকে চতুর্থ উইকেটে অভিষিক্ত শাহদাত হোসেন দীপু ও নাজিবুল্লাহ জাদরানের অবিচ্ছিন্ন ১২১ রানের জুটির ওপর দাঁড়িয়ে তারা জয়ের বন্দরে পৌঁছে যায়। নিজের অভিষেক বিপিএল ম্যাচে দীপু ৩৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় খেলেন ৫৭ রানের ইনিংস। নাজিবুল্লাহ ৩০ বলে ৬১ রানে অপরাজিত থাকেন।

নিজের প্রথম বলে উইকেট পাওয়া মাশরাফি ২.৩ ওভার বোলিং করে খরচ করেন ২৫ রান। এছাড়া রিচার্ড এনগারাভা ও নাজমুল ইসলাম অপু একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে তিন নম্বরে ব্যাট করতে নামা জাকিরের ব্যাটে চড়ে ২ উইকেটে ১৭৭ রান করে সিলেট। ৩১ বলে ৫ চার ও ১ ছয়ে পঞ্চাশ করেন তিনি। পাওয়ার প্লেতে মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলেন। ৬৭ রানে ভাঙে তাদের জুটি। শান্ত ৩০ বলে ৭ চারে ৩৬ রানে নিহাদুজ্জামানের শিকার হন। মিঠুন হাফ সেঞ্চুরির আভাস দিলেও পারেননি। ২৮ বলে চারটি চার ও দুই ছয়ে ৪০ রানে কার্টিস ক্যাম্ফারের কাছে উইকেট হারান। তারপর জাকির ও হ্যারি টেক্টর ৮২ রানের অবিচ্ছিন্ন জুটিতে খেলা শেষ করেন। ৪৩ বলে ৭ চার ও ১ ছয়ে ৭০ রানে অপরাজিত ছিলেন জাকির, ২৬ রানে খেলছিলেন টেক্টর।

চট্টগ্রামের বোলারদের মধ্যে নিহাদুজ্জামান ও কার্টিস ক্যাম্পার একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
টেস্টে সর্বোচ্চ রান মুশফিকের, সাকিব-তামিমরা কত নম্বরে?
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ প্রোটিয়া অলরাউন্ডার
দুই ইনিংসেই ৫০০ ছাড়ানো প্রথম দল জিম্বাবুয়ে!
সর্বশেষ খবর
গালে-গলায় লালচে র‌্যাশ, চুলকানি? ভরসা রাখুন ৩ উপাদানে
গালে-গলায় লালচে র‌্যাশ, চুলকানি? ভরসা রাখুন ৩ উপাদানে
নারায়ণগঞ্জে গভীর রাতে মাদ্রাসায় আগুন, হাসপাতালে ৪৮ শিক্ষার্থী
নারায়ণগঞ্জে গভীর রাতে মাদ্রাসায় আগুন, হাসপাতালে ৪৮ শিক্ষার্থী
সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের
সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের
জলবায়ু সম্মেলনে বাংলাদেশ ন্যায্য হিস্যা নিশ্চিত করবে: রিজভী
জলবায়ু সম্মেলনে বাংলাদেশ ন্যায্য হিস্যা নিশ্চিত করবে: রিজভী
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী