আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে দুষ্মন্তের জায়গায় বিনুরা

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৬

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যে ১৬ জনের স্কোয়াড রেখেছিল শ্রীলঙ্কা, সেখান থেকে মাত্র একটি পরিবর্তন এনে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে তারা। আফগানদের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েছেন দুষ্মন্ত চামিরা। তার বদলে নেওয়া হয়েছে বিনুরা ফার্নান্ডোকে।

২০২২ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার শ্রীলঙ্কার জার্সি পরেন বিনুরা। কিন্তু মাত্র পাঁচ বল করে মাঠ ছাড়তে বাধ্য হন হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে। তারপর থেকে নিরলস প্রচেষ্টায় ফিটনেস ফিরে পেয়ে লঙ্কান প্রিমিয়ার লিগ ও আবুধাবি টি-টেনে নজরকাড়া বোলিং করেন তিনি।

বাঁহাতি ফাস্ট বোলার বিনুরার সঙ্গে শ্রীলঙ্কার সিম বোলিং আক্রমণে থাকবেন দিলশান মাদুশাঙ্কা, নুয়ান থুশারা ও মাথিশা পাথিরানা। স্পিন বোলিংয়ে নেতৃত্ব দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার সঙ্গে ব্যাকআপ থাকবেন মাহিশ ঠিকশানা ও আকিলা ধনঞ্জয়া।

আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ১৯ ও ২১ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ হবে ডাম্বুলায়। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এরই মধ্যে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। বুধবার হবে সিরিজের শেষ ম্যাচ।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহঅধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মাহিশ ঠিকশানা, বিনুরা ফার্নান্ডো, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা, নুয়ান থুশারা, আকিলা ধনঞ্জয়া, কামিন্দু মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি