নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হবে ঢাকা ও সিলেটে

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৪

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। বৈশ্বিক টুর্নামেন্টটির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেন্যুও ঠিক করে ফেলেছে। বোর্ড সূত্র জানা গেছে, টুর্নামেন্ট আয়োজনের জন্য ঢাকা ও সিলেটকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্ট হবে সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি। এত বড় টুর্নামেন্ট হওয়ায় ওই দুটি ভেন্যুর মাঠ নতুন করে সংস্কারের সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।

টুর্নামেন্টে ১০টি দল দুই ভাগে ভাগ হয়ে অংশ নেবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি দল। টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচ আয়োজন করবে বিকেএসপি।

অবশ্য বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল বাংলাদেশ সফরও করবে। টুর্নামেন্টের আগে প্রস্তুতির অংশ হিসেবে কাজে দেবে এই সিরিজ। সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে মার্চের ১৭ তারিখ। বিসিবি সূত্রে জানা গেছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৫ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে সংক্ষিপ্ততম ফরম্যাট শেষ হওয়ার কথা ৪ এপ্রিল।  

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম