নাসিরের সঙ্গে দুর্নীতিতে অভিযুক্ত ক্রিকেটারকে দীর্ঘ নিষেধাজ্ঞা দিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩০

আবু ধাবি টি-টেন লিগে দুর্নীতি বিরোধী আচরণবিধি ভঙ্গ করে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের নাসির হোসেন। একই টুর্নামেন্টে এবার দুর্নীতির অভিযোগে ১৭ বছর ৬ মাস নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন যুক্তরাজ্যের এক ক্লাব ক্রিকেটার।      

নাসিরের মতো ওই ঘটনা ঘটেছে ২০২১ সালের আবু ধাবি টি-টেন লিগে। দোষী সাব্যস্ত হওয়া ক্রিকেটারের নাম রিজওয়ান জাভেদ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনটি পৃথক ঘটনায় দুর্নীতির চেষ্টা করেছেন তিনি। খেলোয়াড়দের তাতে সম্পৃক্ত করতে ঘুষের প্রস্তাবও দিয়েছেন। তার সঙ্গে যোগ হয়েছে আইসিসির সঙ্গে তদন্তে অসহযোগিতা।

গত সেপ্টেম্বরে দুর্নীতির জন্য অভিযুক্ত হওয়া ৮ খেলোয়াড় ও অফিশিয়ালদের মধ্যে জাভেদ অন্যতম। সেখানে ছিল নাসির হোসেনের নাম।   

আইসিসির নৈতিকতা বিষয়ক মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘বার বার একই এবং গুরুতর অপরাধে পেশাদার ক্রিকেটারদের দুর্নীতিতে জড়ানোর জন্য দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞায় পড়েছেন রিজওয়ান জাভেদ।’

/এফআইআর/  
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান