ব্রাজিলের কোপা আমেরিকা দল থেকে ছিটকে গেলেন এডেরসন 

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৪, ১২:৩১আপডেট : ২০ মে ২০২৪, ১২:৪৭

কোপা আমেরিকার আগে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। ইনজুরিতে বাদ পড়েছেন এডেরসন। মূলত এই মাসের শুরুতে ২৩ সদস্যের দল ঘোষণা করেছিলেন কোচ দরিভাল জুনিয়র। কনমেবল দলের সদস্য সংখ্যা বৃদ্ধি করে ২৬ জনে উন্নীত করায় আরও তিনজনকে যুক্ত করেছেন তিনি।    

নতুন করে যুক্ত হওয়া তিনজন হলেন আতালান্তার মিডফিল্ডার এডেরসন, জুভেন্টাস ডিফেন্ডার ব্রেমের ও পোর্তো ফরোয়ার্ড পেপে।

মাসের শুরুতে ঘোষণা করা দলে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠিত দুই খেলোয়াড় রিচার্লিসন ও কাসেমিরোকে বাদ দিয়ে ভক্তদের মাঝে বিস্ময় তৈরি করেছেন কোচ। গোলকিপার এডেরসনের বদলে ডাক পেয়ছেন সাউ পাউলোর রাফায়েল। গত সপ্তাহে টটেনহামের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ২-০ গোলে জয়ের দিনে চোখে আঘাত পান এডেরসন। ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে মারাত্মক সংঘর্ষে অক্ষিকোটর ফ্র্যাকচার হয়েছে তার।  

কোপার ৯বারের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের ক্যাম্পেইন শুরু করবে ২৪ জুন। সেদিন তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। যুক্তরাষ্ট্রে কোপার টুর্নামেন্টটি ২০ জুন শুরু হয়ে চলবে ১৪ জুলাই পর্যন্ত। টুর্নামেন্টের আগে প্রস্তুতি হিসেবে ৮ জুন মেক্সিকো ও ১২ জুন প্রীতি ম্যাচে খেলবে ব্রাজিল। 

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি