অন্যলোকে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি প্রোক্টর

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫

ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার নির্বাসন পরবর্তী যুগের প্রথম কোচ ছিলেন মাইক প্রোক্টর। তার আগে ছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার। দুই ভূমিকাতেই তিনি ছিলেন অনন্য। ৭৭ বছর হয়ে যাওয়া প্রোটিয়া কিংবদন্তি মারা গেছেন শনিবার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার। 

প্রোক্টরের স্ত্রী মারিয়ানা দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইট নিউজ-২৪ কে বলেছেন, ‘সার্জারির সময় জটিলতা দেখা দিয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলে সেখানে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। এর পর অচেতন হয়ে পড়লে দুর্ভাগ্যজনকভাবে আর জ্ঞান ফেরেনি।’  

খেলোয়াড়ী জীবনে বল হাতে গতি তারকা ছিলেন তিনি। ব্যাট হাতেও ছিলেন মারকুটে। দেশের হয়ে সাতটি টেস্ট খেলা এই কিংবদন্তির ক্যারিয়ার থমকে যায় বর্ণবাদের কারণে দক্ষিণ আফ্রিকা নির্বাসনে চলে গেলে। এই নির্বাসন কাটিয়ে দক্ষিণ আফ্রিকা যখন ১৯৯১ সালে ফেরে, ততদিনে তিনি প্রোটিয়াদের কোচ! দায়িত্ব নিয়ে প্রোটিয়াদের পরবর্তী বছর নিয়ে যান সেমিফাইনালে। পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্যানেলভুক্ত রেফারিও হয়েছেন তিনি। ছিলেন দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির আহ্বায়ক। 

প্রোক্টর ৪০১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। সেখানে ৩৬.০১ গড়ে তার রান ২১ হাজার ৯৩৬। ৪৮টি সেঞ্চুরির পাশাপাশি হাফসেঞ্চুরি ছিল ১০৯টি। বল হাতে নিয়েছেন ১ হাজার ৪১৭টি উইকেট।  

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের