নিবিড় পর্যবেক্ষণে মোস্তাফিজ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৬

রবিবার দুঃসংবাদ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে আজ কোনও ম্যাচ না থাকলেও অনুশীলনে ঘটেছে দুর্ঘটনা। মাথায় বলের আঘাত পেয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। সর্বশেষ খবরটি হলো- মাথা ফেটে যাওয়ায় আঘাতপ্রাপ্ত স্থানটি সেলাই করা হয়েছে। এখন নিবিড় পর্বেক্ষণে আছেন তিনি।   

ঘটনাটি ঘটেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অনুশীলনের সময় ম্যাথু ফোর্ডের শটে বল লেগে মাথায় আঘাত পান বাঁহাতি এই পেসার। তখন বোলিং শেষ করে নিজের প্রান্তের দিকে যাচ্ছিলেন তিনি। হুট করেই ডাক পড়ে তার। মাথা ঘুরিয়ে কোচের দিকে তাকানোর সময় ঘটে ওই দুর্ঘটনা। 

বল লাগার পর মোস্তাফিজ মাটিতে লুটিয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই মুহূর্তে অ্যাপোলো হাসপাতালের ইমার্জেন্সিতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। স্বস্তির কথা হচ্ছে মোস্তাফিজের অভ্যন্তরীণ কোনও রক্তপাত নেই। তারপরও এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।  

আরও পড়ুন: মাথায় বলের আঘাতের পর হাসপাতালে মোস্তাফিজ

মোস্তফিজের সর্বশেষ অবস্থা নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার খান নয়ন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘মোস্তাফিজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ঘরের ছেলে। এমন দুর্ঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টপ অফিসিয়ালরা সবাই হাসপাতালে চলে এসেছেন। এই মুহূর্তে মোস্তাফিজের কন্ডিশন স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তাকে নিবিড় পর্ববেক্ষণে রাখা হয়েছে। আশা করি, আজকের দিনের পর তার ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

চলমান বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মোস্তাফিজের শিকার ১১ উইকেট। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের সীমিত ওভারের ফরম্যাটের দলে আছেন তিনি। পেস আক্রমণে মোস্তাফিজ দলের অবিচ্ছেদ্য অংশ। এই অবস্থায় মোস্তাফিজের মাথায় আঘাত চিন্তার ভাঁজ ফেলেছে। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে