ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে পারফর্মার মারুফা

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৬

বছর শেষে সেরা পারফরর্মারদের বেছে নেয় ক্রিকইনফো। ২০২৩ সালের বর্ষসেরা পারফর্মারদের মনোনয়ন তালিকায় ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটার মারুফা আক্তার। নিকটতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাডিন ডে ক্লার্ককে হারিয়ে বর্ষসেরা নারী বোলিং পারফর্মার বিবেচিত হয়েছেন বাংলাদেশের এই পেসার।   

মূলত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয় এসব পুরস্কার। ফলে খেলোয়াড় নয়, এখানে মনোনয়ন পায় তাদের নির্দিষ্ট পারফরম্যান্স। ওই বিচারে মিরপুরে ভারতের বিপক্ষে ২০২৩ সালে প্রথম ওয়ানডেতে ২৯ রানে তার ৪ উইকেট শিকার ছিল নারী ক্রিকেটের বছর সেরা বোলিং পারফরম্যান্স।

অথচ বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটহীন থাকায় বাদ পড়ার শঙ্কায় ছিলেন তিনি। তার পর তো ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান চেজে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছেন। এনে দিয়েছেন স্মরণীয় এক জয়।

স্বাগতিক বাংলাদেশ ১৫৩ রানের লক্ষ্য দিয়েছিল। সেখানে তৃতীয় ওভারে স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে বাংলাদেশকে শুরুতেই ম্যাচে ফেরান মারুফা। দ্বিতীয় উইকেট হিসেবে প্রিয়া পুনিয়াকে তুলে নেন নবম ওভারে। তার পর আমনজোত কৌর, স্নেহ রানাকে একই ওভারে পর পর ফিরিয়ে জয় তরান্বিত করেছেন।

তার আঘাতে ৯১ রানে পড়ে ৭ উইকেট। শেষ পর্যন্ত ৩৫.৫ ওভারে ১১৩ রানে থামে ভারতের ইনিংস। শুরুদে বৃষ্টির কারণে কমে আসা ম্যাচে বাংলাদেশ ৪৪ ওভারে ১৫২ রানে গুটিয়ে গিয়েছিল। তার পর বৃষ্টি আইনে স্বাগতিকরা পেয়েছে ৪০ রানের জয়। মারুফার অসাধারণ বোলিং নৈপুণ্যেই প্রথমবার ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পায় বাংলাদেশ।  

/এফআইআর/
সম্পর্কিত
প্রস্তুতি ম্যাচ না থাকাতেই জিম্বাবুয়েতে ব্যাটিং ব্যর্থতা!
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
সর্বশেষ খবর
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
গৃহবধূর পরিকল্পনা-নেতৃত্বে ডাকাতি: লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ গ্রেফতার ৪ 
গৃহবধূর পরিকল্পনা-নেতৃত্বে ডাকাতি: লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ গ্রেফতার ৪ 
প্রস্তুতি ম্যাচ না থাকাতেই জিম্বাবুয়েতে ব্যাটিং ব্যর্থতা!
প্রস্তুতি ম্যাচ না থাকাতেই জিম্বাবুয়েতে ব্যাটিং ব্যর্থতা!
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার