বৃষ্টি আইনে ম্যাচ জিতে কিউইদের হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া 

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫২

বৃষ্টিতে কমে এসেছিল ম্যাচের দৈর্ঘ্য। ২০ ওভারের ম্যাচের জায়গায় মাঠে গড়ালো হলো দশ ওভার! তারপরেও তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পারেনি নিউজিল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৭ রানে হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ড।  

অকল্যান্ডে কয়েক দফা বৃষ্টিতে ১০.৪ ওভারে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১১৮ রান তোলার পর শেষ হয় ইনিংস। তাতে বৃষ্টি আইনে কিউইদের লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৬। কিন্তু ৩ উইকেট হারিয়ে ৯৮ রান করতে পারে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসের ২৪ বলে সর্বোচ্চ ৪০ রানের আগে দ্রুত দুই উইকেট পতনে রানের চাপটা বেড়ে গিয়েছিল স্বাগতিকদের। যেটা তারা সামাল দিতে পারেনি। ফিলিপসের সঙ্গে ১৫ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন মার্ক চ্যাপম্যান।

অস্ট্রেলিয়ার হয়ে ১০ রানে ১ উইকেট নিয়ে সেরা বোলিং ছিল স্পেন্সার জনসনের। তাছাড়া একটি করে নিয়েছেন ম্যাথও শর্ট ও অ্যাডাম জাম্পাও। 

শুরুতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩০ বলে ৩৩ রান। স্মিথ ওপেনিংয়ে নামলেও প্রত্যাশা মেটাতে পারেননি। ৪ রানে আউট হয়েছেন। সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন ম্যাথু শর্ট। ১১ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৭ রান করেন তিনি। কিউইদের হয়ে ৮ রানে ১ উইকেট নিয়ে সেরা বোলিং ছিল জ ক্লার্কসনের। একটি করে নিয়েছেন অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স ও মিচেল স্যান্টনার। 

২৭ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা ম্যাথু শর্ট। ৯৮ রান ও ২ উইকেট নিয়ে সিরিজ সেরা মিচেল মার্শ। 

/এফআইআর/  
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের