ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

প্রথম দিনের দলবদলে সাত দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততার মাঝেই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল। দুই দিনের এই আনুষ্ঠানিকতার প্রথম দিনে অংশ নিয়েছে ১২ দলের সাতটি দল। আগামী ৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই আসরটি।

আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম কার্যালায়ে দলবদল প্রক্রিয়া শুরু হয। বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় বেশ কয়েকজন ক্রিকেটার অনলাইনে দলবদল করেছেন। আগের বছর মোহামেডানের হয়ে খেলা সাকিব আল হাসান বেশ কয়েক মাস আগেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে চুক্তি সেরেছেন। তবে দলবদল প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে না পারলেও অনলাইনে এই আনুষ্ঠানিকতা সেরেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক। 

অনলাইনে সাকিবের মতো দলবদল সেরেছেন রিপন মন্ডল, টিপু সুলতান ও ইয়াসির আলী রাব্বী। তারাও খেলছেন শেখ জামালে।

শেখ জামাল ছাড়া প্রথম দিন দলবদল করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স, গাজী টায়ার্স, পারটেক্স, শাইনপুকুর ও সিটি ক্লাব। এছাড়া প্রাইম ব্যাংকের কয়েকজন ক্রিকেটারও আলাদাভাবে অংশ নিয়েছেন। তারা হলেন সাব্বির রহমান, এনামুল হক ও সানজামুল ইসলাম। 

আগামীকাল আবাহনী-মোহামেডানের দলবদলের কথা রয়েছে। আগেই সিদ্ধান্ত হয়েছে এবার প্রিমিয়ার লিগে বিদেশি ক্রিকেটার থাকছেন না। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় তারকা ক্রিকেটারদের শুরুতে পাওয়া যাচ্ছে না। তবে সাকিব শ্রীলঙ্কা সিরিজ থেকে নাম সরিয়ে নেওয়ায় তাকে দেখা যেতে পারে প্রথম থেকে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
আফগানিস্তানের বিপক্ষে তাসকিন কেন নেই? 
সকাল সাড়ে ৭টায় মাঠে বাংলাদেশ, অথচ প্রতিপক্ষ চীন এলোই না! 
ট্রিপল সেঞ্চুরির পর আফগানিস্তান টেস্টের দলে তাওহীদ হৃদয়
সর্বশেষ খবর
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
টিভিতে আজকের খেলা (২০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান