বিপিএলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানালো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২০আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৮

১৯ জানুয়ারি পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। প্রায় দেড় মাসের এই টুর্নামেন্ট শেষ গন্তব্যে দাঁড়িয়ে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ফাইনাল দিয়ে পর্দা নামবে জমকালো আসরটির। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই আসরের ৩ কোটি ২৮ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার সর্বোচ্চ দুই কোটি টাকা পাবে চ্যাম্পিয়ন দল। রানার্সআপরা পাচ্ছে এক কোটি টাকা। টুর্নামেন্টের এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ার ম্যাচে ক্রিকেটাররা ২ লাখ টাকা করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। লিগ পর্বে এই পুরস্কার ছিল এক লাখ টাকা। ফাইনাল ম্যাচে অবশ্য সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ৫ লাখ টাকার পুরস্কার।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য এবার থাকছে বিপুল অর্থ পুরস্কার। গত বছরের মতো এবারও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা। এছাড়া সেরা ফিল্ডার ৩ লাখ টাকা, সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ৫ লাখ টাকা করে পুরস্কার পাচ্ছেন।

শুক্রবার বিপিএলের দশম আসরে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় গোটা দেশ। তবে ফাইনালে গেলে বরাবরই দেখা গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আধিপত্য। আগের নয় আসরের মধ্যে চারবার ফাইনালে উঠে চারবারই শিরোপা ছুঁয়েছে তারা। বিপিএলের দশম আসরে আরও একবার ফাইনালে উঠেছে লিটন দাসের কুমিল্লা। এবার তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। তাদের হারাতে পারলেই পঞ্চম শিরোপার পাশাপাশি হ্যাটট্রিক শিরোপা জয়ের ইতিহাস গড়বে লিটন দাসের দল। তবে এবার তামিম-মাহমুদউল্লাহ-মুশফিকদের নিয়ে গড়া দলটির বিপক্ষে কুমিল্লার শিরোপা মিশন এতটা সহজ হবে না। বরিশালও মুখিয়ে আছে প্রথম শিরোপা জিততে। এর আগেও তারা তিনবার ফাইনাল খেলেছে। একবার ঢাকার বিপক্ষে আর দুইবার এই কুমিল্লার বিপক্ষেই শিরোপা হাতছাড়া করেছে দলটি।

টুর্নামেন্টের প্রাইজমানি:

চ্যাম্পিয়ন:  দুই কোটি

রানার্সআপ: এক কোটি

ম্যাচসেরা: ৫ লাখ

সেরা ফিল্ডার: ৩ লাখ

সর্বোচ্চ উইকেট শিকারি: ৫ লাখ

সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ

টুর্নামেন্ট সেরা: ১০ লাখ

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের