পাওয়ার প্লেতে কুমিল্লার ৩ উইকেট নিলো বরিশাল

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২৪, ১৯:১৫আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৯:২৬

টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশাল। সিদ্ধান্তটা বিরুদ্ধে যায়নি। পাওয়ার প্লেতে জেমস ফুলারের আগুন বোলিংয়ে কিছুটা চাপে পড়েছে কুমিল্লা। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তাদের রান ৫৬।

ইনিংসের প্রথম বলে সুনীল নারিনকে ওবেড ম্যাককয়ের শিকার বানান কাইল মায়ার্স। ৫ রান করেন ক্যারিবিয়ান ব্যাটিং তারকা। 

ফুলার বল হাতে নিয়ে দ্বিতীয় ডেলিভারিতে তাওহীদ হৃদয়কে প্যাভিলিয়নের পথ দেখান। একটু বাইরের বল মারতে গিয়ে মাহমুদউল্লাহর ক্যাচ হন বাংলাদেশি ব্যাটার। ৩ চারে বরিশালের জন্য হুমকি হয়ে উঠেছিলেন হৃদয়। তাকে ১৫ রানের বেশি করতে দেননি ফুলার। এই বোলার তার দ্বিতীয় ওভারে লিটন দাসকে ফেরান। কুমিল্লা অধিনায়ক ১৬ রান করে মাহমুদউল্লাহর ক্যাচ হন।

এনিয়ে চতুর্থবার ফাইনালে খেলছে বরিশাল। আগের তিনবারে কখনও শেষ হাসি হাসতে পারেনি। তবে পঞ্চমবার ফাইনালে খেলতে নামা কুমিল্লার সামনে পাঁচ নম্বর ট্রফি জয়ের সুযোগ। কখনও ফাইনালে হারেনি দলটি। সেদিক থেকে এগিয়ে থাকছে চারবারের চ্যাম্পিয়নরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের