তৃতীয় টি-টোয়েন্টির সেই ঘটনায় শাস্তি পেলেন হৃদয় 

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৪, ২২:৪৯আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০২:১০

তাওহীদ হৃদয় শাস্তিটা যে পাচ্ছেন, সেটা তখনই বোঝা গিয়েছিল। কারণ আন্তর্জাতিক ম্যাচে এমন আচরণ বিধিবহির্ভুত। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বিধি ভাঙায় তার ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। 

ঘটনাটা ঘটেছে শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। নুয়ান থুসারার বলে আউট হয়ে ফেরার সময় শ্রীলঙ্কান ফিল্ডারদের সঙ্গে তর্কে জড়ান তিনি। তাদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টাও করেছেন। পরে অবশ্য এটা জানা যায়নি যে তখন ঠিক কী ঘটেছিল। তাৎক্ষণিকভাবে আম্পায়ার তানভীর আহমেদ ও ক্রিজে থাকা সৌম্য সরকার তাকে শান্ত করার চেষ্টা করেন।

আইসিসি বিবৃতিতে জানিয়েছে, এমনটা করে কোড অব কন্ডাক্টের ২.২০ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। যা মূলত ক্রিকেটের চেতনা বিরোধী। 

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তিটি হৃদয় মেনেও নিয়েছেন। পাশাপাশি কৃতকর্মের স্বীকার করেছেন তিনি। ফলে কোনও শুনানির প্রয়োজন পড়ছে না। 

তার বিরুদ্ধে অভিযোগটি এনেছেন অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত, তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান। 

/এফআইআর/     
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী