সৌম্যর চোট কতটা গুরুতর?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৪, ১৬:৫৩আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:১৪

শ্রীলঙ্কার ইনিংস চলার সময় বাংলাদেশের ড্রেসিংরুম হাসপাতালে পরিণত হয়েছে। বাংলাদেশের ৫ ক্রিকেটার ইনজুরির শিকার হয়েছেন। মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার ও জাকের আলী অনিক চোটে পড়েন। তাদের মধ্যে জাকেরকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকিদের অবস্থা শঙ্কামুক্ত। 

পাঁচ ক্রিকেটারের মধ্যে তিনজনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাৎক্ষণিকভাবে। সৌম্য ম্যাচ থেকেই ছিটকে যান। শ্রীলঙ্কার ইনিংসের ৪৯তম ওভারে বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে ঘাড়ের ইনজুরিতে পড়েন তিনি। ব্যাটিংয়ে নামা হয়নি তার। কনকাশন সাব হিসেবে খেলেছেন তানজিদ হাসান তামিম

পরে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সৌম্যর চোটের ব্যাপারে বিস্তারিত জানায়। বিসিবি এক বিজ্ঞপ্তিতে বলেছে, চোট হাঁটুতে লাগলেও পরে জানা যায় তিনি ঘাড়েও আঘাত পেয়েছেন। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম জানান,   'একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে সৌম্য বিজ্ঞাপনী বিলবোর্ডে ধাক্কা খেয়ে আঘাত পেয়েছেন। পড়ে যাওয়ার সময় তার মাথা মাটিতে লাগে, ঘাড় শক্ত হয়ে যায়। তিনি মাথা ব্যথার কথা জানিয়েছেন ও তার চোখে দেখতেও সমস্যা হয়েছে। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বাম হাঁটুতেও চোট পেয়েছেন।'

বিসিবি আরও জানায়, 'সৌম্যের চোটে আমরা কনকাশন বদলির আবেদন করলে তা অনুমোদন দেওয়া হয়।'

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম