অবসর ভেঙে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে হাসারাঙ্গা 

স্পোর্টস ডেস্ক 
১৮ মার্চ ২০২৪, ২৩:৩৬আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০০:১২

গত বছরের আগস্টে আচমকা টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ সফরে এসে সেই সিদ্ধান্ত বদলাতেও সময় লাগলো না। অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে দু্ই টেস্টের দলে ফিরেছেন তিনি। 

১৭ সদস্যের টেস্ট দলে নাম যুক্ত হওয়ায় আইপিএলে শুরুর দিকে খেলা হবে না হাসারাঙ্গার। দ্বিতীয় টেস্ট যদি পুরো পাঁচদিন চলে তাহলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অন্তত প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না তিনি।   

লেগ স্পিনিং এই অলরাউন্ডার লঙ্কানদের শক্তিশালী স্পিন আক্রমণের সঙ্গী হয়েছেন। তার সঙ্গে রয়েছেন প্রবাথ জুয়াসুরিয়া, রামেশ মেন্ডিস ও অলরাউন্ডার নিশান পেইরিস এবং কামিন্দু মেন্ডিস। 

ফেব্রুয়ারিতে টেস্ট অধিনায়কত্ব পাওয়া ধনাঞ্জয়া ডি সিলভা নিজের নেতৃত্ব ধরে রেখেছেন। তার ডেপুটি হিসেবে থাকছেন কুশল মেন্ডিস। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২২ মার্চ সিলেটে। তার পর ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (ভাইস ক্যাপ্টেন), দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়াসুরিয়া, রামেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা ও চামিকা গুনাসেকারা। 

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক