বাংলাদেশকে ৩০০ রানের লক্ষ্য দিতে চায় শ্রীলঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৪, ২৩:৩০আপডেট : ২৩ মার্চ ২০২৪, ২৩:৩০

শ্রীলঙ্কার ২৮০ রানের জবাবে বাংলাদেশ মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে যায়। দিন শেষে সেই লিড লঙ্কানরা বাড়িয়ে নিয়েছে ২১১ রানে। যদিও চা বিরতির পর চার উইকেট নিয়ে শেষ সেশনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। ৫ উইকেটে ১১৯ রানে তৃতীয় দিন খেলতে নামবে শ্রীলঙ্কা। ক্রিজে আছেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও নাইটওয়াচম্যান বিশ্ব ফার্নান্ডো। ক্রিজে আসার অপেক্ষায় আছেন কামিন্দু মেন্ডিস।

ধনঞ্জয়া ও কামিন্দু প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন। তাদের যুগলবন্দিতে এসেছিল ২০২ রান। তাদের থেকে আরও একটি মূল্যবান ইনিংসের অপেক্ষায় অতিথিরা। কত রান নিরাপদ হতে পারে, এমন প্রশ্নে শ্রীলঙ্কার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং কোচ ধর্শনা গামাগে বলেছেন, ‘উইকেটে যেভাবে আচরণ করছে, দেখা যাচ্ছে পরিবর্তনশীল বাউন্স রয়েছে। রান করা খুব সহজ নয়। যদি লিড তিনশ বা তার বেশি নিতে পারি, তাহলে আমরা সুবিধাজনক অবস্থানে থাকবো।’

বাংলাদেশের ১০ উইকেটের সবকটি পেয়েছেন পেসাররা। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটেছে। নিজেদের বোলিং নিয়ে গামাগে বেশ খুশি, ‘প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে উইকেট বেশ ভালো এবং সবুজ ঘাস দিয়ে ঢাকা। শুরুর দিন থেকেই আমাদের পরিকল্পনা ছিল মৌলিক জিনিসগুলোকে ঠিক রাখা, অফস্টাম্পের বাইরে ধারাবাহিক বোলিং করা। সঙ্গে ভালো লেন্থ ও লাইন। আমরা শৃঙ্খল বোলিং করতে চেয়েছি। তাতেই ১০ উইকেট পেয়ে গেছি। ভালো জায়গায় ভালো স্পেল করেছিল। বাকিটা উইকেট থেকে আদায় করে নিয়েছি। সফলতার পেছনে আমাদের পরিকল্পনাগুলো কাজে এসেছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম