প্রথমবার সেরা দশে নাহিদা

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৪, ১৬:২১আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৬:৪৮

অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডেতে সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে দলগত পারফরম্যান্স বাজে হলেও ব্যক্তিগত নৈপুণ্যের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বামহাতি স্পিনার নাহিদা আক্তার। প্রথমবারের মতো ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি।

মঙ্গলবার প্রকাশিত আইসিসির মেয়েদের র‌্যাঙ্কিংয়ে নাহিদা চার ধাপ এগিয়ে দশ নম্বরে অবস্থান করছেন। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের কোনও বোলারের এটাই সর্বোচ্চ র‌্যাঙ্কিং!

দুই ওয়ানডেতে বাংলাদেশ বাজে ব্যাটিংয়ে হার মানলেও প্রথম ম্যাচে কিপ্টে বোলিং করেছেন নাহিদা। ২৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। মেডেনও দিয়েছেন একটি। দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও মিতব্যয়ী বোলিংয়ের ধারা অব্যাহত রাখেন। ৮ ওভারে দুটি মেডেনের পাশাপাশি দেন ১৯ রান।  

বাংলাদেশে দারুণ নৈপুণ্যের পুরস্কার পেয়েছে অস্ট্রেলিয়াও। অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ১৭তম স্থানে জায়গা করে নিয়েছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে দুই ধাপ। এখন আছেন পাঁচ নম্বরে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন তিনি। ৪ ধাপ এগিয়ে তিনি দুইয়ে অবস্থান করছেন। গার্ডনার দুই ওয়ানডেতে ৫২ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৫ উইকেট!      

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ১১৮ রানে। দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। বুধবার হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে স্বাগতিক দল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম