এনামুলের সেঞ্চুরিতে আবাহনীর সহজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৪, ২০:০১আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২০:০১

সপ্তম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছিল আবাহনী। এই রাউন্ডেও সহজ জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগে ব্যাটিং করে গাজী গ্রুপ ২০৫ রানের লক্ষ্য দিয়েছিল। এই লক্ষ্য ৩৯.২ ওভারে ৩ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। আবাহনীর জয়ের নায়ক এনামুল হক বিজয়। তার অপরাজিত ১০৭ রানের ইনিংসে ভর করে আবাহনী ৭ উইকেটের জয় পেয়েছে। এই জয়ে সব ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়নরা। 

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে আবাহনীকে ২০৫ রানের লক্ষ্য দেয় গাজী গ্রুপ। ৪৮ রানে নাঈম শেখকে হারানোর পর এনামুল ও জাকের আলী অনিক মিলে গড়েন ১২২ রানের জুটি। এই জুটিতেই জয়ের পথটা তৈরি হয়ে যায়। জাকের ৫৮ রান করে আউট হলেও এনামুল সেঞ্চুরির দেখা পান। পরবর্তীতে চার নম্বরে নেমে তানজিদ হাসান তামিম রান করে আউট হয়েছেন। সাইফউদ্দিন ১৮ ও এনামুল ১০৭ রানে অপরাজিত থাকেন। ১১৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এনামুল।

গাজীর বোলারদের মধ্যে রুয়েল মিয়া, মঈন খান ও ওয়াইসি সিদ্দিকী প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া গাজী গ্রুপ ওপেনিংয়ে ৪৫ রানের জুটি গড়লেও পরবর্তীতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মিডল অর্ডার–লেট অর্ডারের কেউই প্রতিরোধ গড়তে পারেনি। ব্যাটারদের ব্যর্থতায় ৪৪.৪ ওভারে ২০৪ রানে থামে গাজীর ইনিংস। গাজীর হয়ে মেহেদী মারুফের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস।

আবাহনীর বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব ও সাইফউদ্দিন প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের