ঝড়ো ব্যাটিংয়ে ৯ ওভারেই ম্যাচ জিতলো শাইনপুকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৪, ১৯:২৭আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৯:২৭

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অষ্টম রাউন্ডে জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও সিটি ক্লাব। শুক্রবার শাইনপুকুর বৃষ্টি আইনে ১০ উইকেটে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে হারিয়েছে। আর সিটি ক্লাব ২০ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শাইনপুকুরের বোলারদের তোপের মুখে পড়ে রূপগঞ্জ। ব্যাটারদের ব্যর্থতায় ৩৯.৪ ওভারে ১১০ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার আব্দুল্লাহ আল মামুন। শাইনপুকুরের হাসান মুরাদ ২১ রানে ৪টি উইকেট নিয়েছেন।

বৃষ্টি আইনে ৪৮ ওভারে শাইনপুকুরের লক্ষ্য দাঁড়ায় ১১০ রানের। সেই লক্ষ্য তানজিদ তামিম আর জিশান ঝড়ে ৯ ওভারেই ছুঁয়ে ফেলে তারা। জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম ৬টি চার ও ৩টি ছক্কায় ২৬ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেছেন। জিশান ইসলামও ৪টি চার ও ৬টি ছক্কায় ২৮ বলে উপহার দেন ৫৮ রানের অপরাজিত ইনিংস।

এই জয়ে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে শাইনপুকুর। রূপগঞ্জ টাইগার্স ৮ ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি।

দিনের অপর ম্যাচে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫১ রান করে সিটি ক্লাব। দলের পক্ষে সাজ্জাদুল হক ৭০ ও মইনুল ইসলাম ৫৩ রান করেছেন। ব্রাদার্সের আবু জায়েদ রাহী নেন ৪ উইকেট।

জবাবে পেসার ইরফান হোসেনের বোলিং তোপে ৮ উইকেটে ২৩১ রানে থেমেছে ব্রাদার্স। ৪৭ রানে ৫ উইকেট নিয়ে সিটি ক্লাবের জয়ে বড় অবদান রাখেন ইরফান। ব্রাদার্সের পক্ষে রহমতুল্লাহ আলী ৬০, আসিফ আহমেদ ৪৪ রান করেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম