হৃদয়ের নিষেধাজ্ঞা বেড়ে পাঁচ ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৫, ২০:২৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ২০:২৩

মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়ের শাস্তি যেন পিছুই ছাড়ছে না। কয়দিন আগে শাস্তি কমাতে মিরপুরে আন্দোলনে নেমেছিলেন তামিমসহ একাধিক ক্রিকেটার। পরবর্তীতে শাস্তি পিছিয়ে নেওয়া হয় আগামী বছর। হৃদয় খেলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষেও। কিন্তু ওই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়ে ফেরা জরিমানা ও নিষেধাজ্ঞার শিকার হন হৃদয়। আগের সাত ডিমেরিট পয়েন্টের সাথে নতুন করে আরও একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়াতে তাকে নিষিদ্ধ করা হয় চার ম্যাচ। আগের এক ম্যাচ নিষেধাজ্ঞা থাকায় সবমিলিয়ে ম্যাচ সংখ্যা পাঁচ। সেটি কার্যকর হচ্ছে আবাহনীর বিপক্ষে আগামী মঙ্গলবার ম্যাচ থেকেই। বিসিবি এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জয়ের দিনে ৫৪ বলে ৩৭ রান করেন হৃদয়। ওয়াসি সিদ্দিকির বলে গালিতে ক্যাচ আউট হন। তারপর আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ হয়ে দুই হাত প্রসারিত করে প্রতিক্রিয়া দেখান। মাঠ ছাড়ার আগে বেশ কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকেন তিনি, যা শৃঙ্খলাভঙ্গের শামিল। মাঠের আম্পায়ার মনিরুজ্জামান টিংকু ও আলী আরমান রাজন, তৃতীয় আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ আম্পায়ার এটিএম ইকরাম যৌথভাবে এই অভিযোগ আনেন। হৃদয় অভিযোগ অস্বীকার করে পূর্ণাঙ্গ শৃঙ্খলাবিষয়ক শুনানিতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। তবে পূর্ববর্তী যোগাযোগ সত্ত্বেও নির্ধারিত সময়ে আম্পায়ারদের ড্রেসিংরুমে অনুষ্ঠিত শুনানিতে উপস্থিত হননি তিনি।

আচরণবিধির ধারা ৫.২.৬ অনুযায়ী, ম্যাচ রেফারি আখতার আহমাদ শুনানি ছাড়া বিষয়টি নিষ্পত্তি করেন এবং হৃদয়কে একটি ডিমেরিট পয়েন্টের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন। আচরণবিধির ২.৮ ধারার অধীনে ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ সংক্রান্ত লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। উল্লেখ্য, লেভেল-১ অপরাধের শাস্তি হিসেবে সর্বনিম্ন সতর্কবার্তা এবং সর্বোচ্চ ৪০,০০০ টাকা জরিমানা ও এক বা দুই ডিমেরিট পয়েন্ট প্রযোজ্য।

সর্বশেষ এক ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ার ফলে হৃদয়ের মোট ডিমেরিট পয়েন্ট সংখ্যা দাঁড়িয়েছে ৮। যার মধ্যে ৭ ডিমেরিট পয়েন্ট পূর্ববর্তী অপরাধ থেকে সঞ্চিত। এই কারণে নতুন করে চার ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন। যেহেতু আগেই একটি ম্যাচ নিষিদ্ধ ছিলেন, সেই কারনে ম্যাচ নিষিদ্ধের সংখ্যাটা দাঁড়ালো পাঁচে। আগামী মঙ্গলবার আবাহনীর বিপক্ষে অলিখিত ফাইনাল ম্যাচ থেকেই শাস্তি কার্যকর হতে যাচ্ছে। 

যদিও গাজীর বিপক্ষে ম্যাচের আগে নিষিদ্ধই ছিলেন হৃদয়। কিন্তু তামিম ইকবালসহ বেশ কিছু ক্রিকেটার মিরপুরে শোডাউন করেন। তাতে করে শাস্তির সময়টা পাল্টে যায়। হৃদয়ের শাস্তি পিছিয়ে চলে যায় আগামী বছর।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু