ঢাকা লিগে ইতিহাস গড়ে জিতলো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ১৭:৪৪আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৭:৪৪

খেলা শুরু সকাল ৯টায়। মোহামেডানের ম্যাচ হওয়ায় অনেকেরই মনোযোগ ছিল বিকেএপির দিকে। কিন্তু রোজার মধ্যে অনেকের ঘুম ভাঙার আগেই ঐতিহ্যবাহী এই ক্লাবটি নবাগত দল গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে স্রেফ উড়িয়ে দিয়েছে। মাত্র ১ ঘণ্টা ৫৩ মিনিটে ৯ উইকেটেরে বড় ব্যবধানে ম্যাচ জিতে ড্রেসিংরুমে ফিরেছে সাদা-কালোরা। এই জয়ে ৯ ম্যাচে জয়ে টেবিলের তিন নম্বর স্থানে দলটি।

বিকেএসপিতে পেসার আবু হায়দার রনির বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২ ওভারে ৪০ রান তুলতেই অলআউট হয় গাজী টায়ার্স। দলটির চার ব্যাটার রানের খাতাই খুলতে পারেনি। সর্বোচ্চ ১৬ রানের ইনিংস খেলেছেন ইফতেখার সাজ্জাদ। বাকি ব্যাটাদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ঢাকা লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর সর্বনিম্ন ৩৫ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড আছে ক্রিকেট কোচিং স্কুলের। আবাহনী লিমিটেডের বিপক্ষে তারা এই রান করেছিল।

মোহামেডানের জয়ের নায়ক আবু হায়দার রনি। মাত্র ২০ রানে ৭ উইকেট নিয়েছেন; যা ঢাকা লিগে দ্বিতীয় ব্যক্তিগত সেরা। বাকি তিনটি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।

৪১ রান তাড়া করতে নেমে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩৮ বলে ১ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয়। মোহামেডানের দুই ওপেনার ইমরুল কায়েস ও রনি তালুদকার ৩৫ রানের জুটি গড়েন। সবকটি উইকেট হাতে রেখে জয়ের সুযোগ ছিল তাদের। কিন্তু জয় থেকে ৬ রান দূরে থাকতে রনি (১২) আউট হয়েছেন।

১টি করে চার ও ছক্কায় ১২ রান করার পর আকাশের বলে আউট হন রনি। ইমরুল ১৯ ও অঙ্কন ৫ রানে অপরাজিত থাকেন। ৬.২ ওভারেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের। ২৬২ বল হাতে রেখে জয় পায় মোহামেডান। যা ঢাকা লিগের ইতিহাসে বলের হিসেবে সবচেয়ে বড় জয়। এর আগে লিজেন্ডস অব রূপগঞ্জ মোহামেডানকে ৮০ রানে অলআউট করে ২৫০ বল হাতে রেখে ম্যাচ জিতেছিল।  

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম