নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের প্রধান কোচ আজহার মাহমুদ

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ১২:০৮আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:০৮

সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদকে জাতীয় দলের প্রধান কোচ নিযুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে এই দায়িত্ব পালন করবেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন মাহমুদ।’

আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে এই সিরিজ। শেষ হবে ২৭ এপ্রিল। প্রথম তিন ম্যাচ রাওয়ালপিন্ডিতে হয়ে শেষ হবে লাহোরে।

মাহমুদ ২০১৬-১৯ পর্যন্ত জাতীয় দলের বোলিং কোচ ছিলেন। খেলেছেন ১৬৪ আন্তর্জাতিক ম্যাচ, বল হাতে নেন ১৬২ উইকেট ও রান করেন ২৪২১।

সাবেক পেসার ওয়াহাব রিয়াজকে সিনিয়র দলের ম্যানেজার করা হয়েছে। সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ হয়েছেন ব্যাটিং কোচ এবং সাঈদ আজমল স্পিন বোলিং কোচ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি