হ্যাটট্রিক করে র‌্যাঙ্কিংয়ে ৪৮ ধাপ লাফ ফারিহার

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ১৭:৪৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৭:৪৭

অভিষেকে হ্যাটট্রিক করে সবাইকে অবাক করে দিয়েছিলেন ফারিহা ইসলাম তৃষ্ণা। নিজের সপ্তম ম্যাচ খেলতে এসে আরও একটি হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি। আগের হ্যাটট্রিক মালয়শিয়ার বিপক্ষে হলেও দ্বিতীয়টি নম্বর ওয়ান দল অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে দুই ম্যাচে টানা হ্যাটট্রিকের গর্বিত মালিক এখন ফারিহা। এবার র‌্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন বাংলাদেশি পেসার।

৪৮ ধাপ এগিয়েছেন ফারিহা। সবশেষ হালনাগাদ হওয়া র‌্যাঙ্কিং তালিকায় এখন তার অবস্থান ৮৭ নম্বরে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার এলিসা পেরি, সোফি মলিনেক্স ও বেথ মুনিকে আউট করেন বাঁহাতি এই পেসার। ৪ ওভারে ১ মেডেনসহ ১৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। ব্যক্তিগত সাফল্য পেলেও দলকে জেতাতে পারেননি।

এছাড়া বাংলাদেশের আরেক বোলার নাহিদা আক্তার দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে। রাবেয়া খান ৫ ধাপ লাফ দিয়ে ১৬ নম্বরে। তিনিই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা বোলার। ইংল্যান্ডের সোফি এক্লেসটোন শীর্ষস্থান ধরে রেখেছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম