বেঙ্গালুরুর তিন ঝড়ো ফিফটি ছাপিয়ে বুমরা-সূর্যে মুম্বাইয়ের জয়

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৪, ০০:৪১আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০০:৪৭

আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৩৪ রানের পাহাড় গড়ে আইপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৯৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যও তারা ছুঁলো ২৭ বল হাতে রেখে! ৭ উইকেটে দাপট দেখিয়ে তারা জিতেছে টানা দ্বিতীয় ম্যাচ।

আগে ব্যাটিংয়ে নেমে যশপ্রীত বুমরার বোলিং তোপে পড়েছিল বেঙ্গালুরু। ব্যাটিংয়ে নামা ৯ জনের মধ্যে ৬ জনের কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। তারপরও ৮ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ তারা করে ফাফ ডু প্লেসি, রজত পতিদার ও দিনেশ কার্তিকের আক্রমণাত্মক হাফ সেঞ্চুরিতে।

২৩ রানে ২ উইকেট হারানোর পর রজত ও ডু প্লেসি ৮২ রানের জুটি গড়েন। রজত ২৬ বলে ৩ চার ও ৪ ছয়ে ৫০ রান করে থামেন, আগের বলেই হাফ সেঞ্চুরি করেন তিনি। এরপর ডু প্লেসি ও কার্তিকের ৪৫ রানের জুটি ছিল উল্লেখ করার মতো। 

৩৩ বলে ফিফটি করা ডু প্লেসি ৪০ বলে ৬১ রান করেন ৪টি চার ও ৩টি ছয়ে। ২৩ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন কার্তিক, তার ইনিংসে ছিল ৫ চার ও ৪ ছয়। ২২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।

বিরাট কোহলিকে ফেরানোর পর শেষ দিকে বুমরা পরপর দুই ওভারে জোড়া আঘাত হানেন। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

লক্ষ্যে নেমে ইশান কিষাণ ও রোহিত শর্মার ব্যাটিং ঝড়ে নবম ওভার শেষ হওয়ার এক বল আগেই ১০১ রান করে মুম্বাই। ইশান ৩৪ বলে ৭ চার ও ৫ ছয়ে ৬৯ রান করে আউট হলে এই জুটি ভাঙে।

রোহিত ২৪ বলে ৩৮ রান করে ফিরে যান। আগের ম্যাচে ডাক মারলেও চলতি আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে প্রভাবশালী ব্যাটিং করেন সূর্যকুমার যাদব। ১৭ বলে ফিফটি করেন তিনি। ওপেনিং জুটি ভাঙার পর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমে ১৯ বলে ৫২ রান করেন ভারতীয় ব্যাটার। তাতেই সহজ জয়ের ভিত গড়ে ফেলে মুম্বাই। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ৬ বলে অপরাজিত ২১ রান করে ম্যাচ জেতান। তিলক ভার্মা অপরাজিত ছিলেন ১৬ রানে। ১৫.৩ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান করে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

পাঁচ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সাতে মুম্বাই। এক ম্যাচ বেশি খেলে একটি জয়ে ২ পয়েন্ট পেয়ে নবম স্থানে বেঙ্গালুরু।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম