তুষারের সেঞ্চুরিতে উড়ে গেলো গাজী টায়ার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৪, ১৫:৪৭আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৫:৪৭

ঈদের ছুটি শেষে ফের শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতেছে রূপগঞ্জ।

শুভাগত হোমের বোলিংয়ের সামনে ১৫০ রানে থেমে যায় গাজীর ইনিংস। ১৫১ রানের জবাবে খেলতে নেমে দুই ওপেনার তুষার ও সাদমান ইসলামের অবিচ্ছিন্ন ১৫২ রানের ওপেনিং জুটিতে ১৯.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। তুষার সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন। ৬৬ বলে ১২ চার ও ৮ ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলেছেন তিনি। অন্যদিকে সাদমান ৫১ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া গাজী টায়ার্স ব্যাটিংয়ে খেই হারিয়েছে। রূপগঞ্জের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৪৪.২ ওভারে ১৫০ রানে অলআউট হয় তারা। দুই ওপেনার ইফতেখার হোসেন ইফতি ও মোহাব্বত হোসেন রোমান মিলে ওপেনিংয়ে ৪১ রানের জুটি গড়েছিলেন। তার পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী টায়ার্স। ইফতি ৩০ ও রোমানের ব্যাট থেকে আসে ২৬ রানের ইনিংস।

রূপগঞ্জের হয়ে শুভাগত হোম সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আব্দুল হালিম নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও শামীম হোমেন পাটোয়ারি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী