ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ১৯:৪২আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৯:৪২

মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার টিম ডেভিড ও ব্যাটিং কোচ কিয়েরন পোলার্ডকে আইপিএল আচরণবিধি ভাঙার দায়ে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ডাগআউট থেকে ইশারায় অনফিল্ড ব্যাটারকে টিভি রিভিউ নিতে বলায় শাস্তি পেলেন তারা।

অবশ্য কী আচরণবিধি ভেঙেছেন মুম্বাইয়ের দুই সদস্য, তা আইপিএল বিস্তারিত জানায়নি। ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে, ওয়াইড ডেলিভারির রিভিউ নেওয়ার জন্য ২২ গজে থাকা ব্যাটারকে সংকেত দিয়েছিলেন তারা। এজন্য তাদের শাস্তি দেওয়া হয়েছে।

ঘটনা ১৫তম ওভারের শেষ বলের সময়। আর্শদীপ সিংয়ের অফ স্টাম্পের বাইরে করা একটি ফুল ও অ্যাঙ্গেলড ডেলিভারি ব্যাটে লাগাতে পারেননি সূর্যকুমার যাদব। মুম্বাই ব্যাটার প্রথমে রিভিউ নেননি। কিন্তু কিছুক্ষণ যেতেই রিভিউয়ের সংকেত দেখান। পাঞ্জাবের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কারান অনফিল্ড আম্পায়ারের কাছে জানতে চান, ১৫ সেকেন্ড পার হয়েছে কি না।

প্রথমে বোঝা যায়নি, রিভিউর আবেদন করার আগে মুম্বাইয়ের ব্যাটার ডাগআউটের দিকে তাকিয়েছেন। পরে ব্রডকাস্টারের ফুটেজ যাচাই করে দেখা গেছে, ডেভিড ও পোলার্ডের সংকেতের পর সূর্যকুমার রিভিউ নিয়েছেন। পরে ম্যাচ অফিসিয়ালরা ফ্র্যাঞ্চাইজিকে তাদের আচরণবিধি লংঘনের কথা জানান।

ডেভিড ও পোলার্ড অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি সঞ্জয় ভার্মার শাস্তি মেনে নিয়েছেন। 

ম্যাচটি মুম্বাই ৯ রানে জেতে। তিন জয়ে তারা পয়েন্ট টেবিলের সাতে। আগামী সোমবার তারা ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি