নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে নেই দুই অভিজ্ঞ অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৪, ১৭:১৩আপডেট : ১৩ মে ২০২৪, ১৭:১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিলো নেদারল্যান্ডস। অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার রুল্ফ ফন ডার মারউই ও কলিন অ্যাকারম্যান। তাদের জায়গায় ডাচ নির্বাচকরা নিয়েছেন আক্রমণাত্মক ওপেনিং ব্যাটার মাইকেল লেভিট, গতি তারকা কাইল ক্লেইন ও বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গল।

গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া স্কট অ্যাডওয়ার্ডসকে অধিনায়ক করা হয়েছে। বাস ডি লিড, পল ফন মিকেরেন, তেজা নিদামানুরু, লোগান ফন বিক, ম্যাক্স ও’ডাউড ও ওয়েসলি বারেসি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন।

দুই বছর আগে অ্যাডিলেড ওভালে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে বিদায়ের পথ দেখায় নেদারল্যান্ডস। এবার প্রোটিয়াদের সঙ্গে একই গ্রুপে পড়েছে ডাচরা।

এডওয়ার্ডসের দল তাদের প্রথম ম্যাচ খেলবে ৪ জুন নেপালের বিপক্ষে। তাদের গ্রুপের অন্য দল শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, লোগান ফন বিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ফন মিকেরেন, সাইব্র্যান্ড এনগেলব্রেখট, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের