ডোপ টেস্ট: নিষিদ্ধ হচ্ছেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০১৬, ১২:১০আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১২:২৯

নিষিদ্ধ হচ্ছেন শারাপোভা ডোপ টেস্টে ধরা পড়েছেন ৫ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। নিজের মুখেই এ কথা স্বীকার করে নিয়েছেন রাশিয়ান এই তারকা। তবে তিনি জানেন না কী ধরনের শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।
শারাপোভা জানিয়েছেন, ‘আমি ডোপ টেস্টে ধরা পড়েছি। যার পুরো দায়িত্ব নিজেই নিচ্ছি। আমি আসলে ভুল করেছি। ভক্তদের হতাশ করেছি।’
মূলত ২০০৬ সাল থেকে নিজের স্বাস্থ্যগত কারণে মেলডোনিয়াম ড্রাগ নিয়ে আসছিলেন। আর সেটিই কাল হলো তার। এর ফলে অস্ট্রেলিয়ান ওপেনেই ডোপ টেস্টে পজিটিভ হন তিনি।
শারাপোভা জানিয়েছেন, গত ২২ ডিসেম্বর বিশ্ব ডোপবিরোধী সংস্থা ডব্লুএডিএ একটা মেইলে নিষিদ্ধ ড্রাগের হালনাগাদ তালিকা সবার কাছে পাঠিয়েছিল। কিন্তু শারাপোভা তখন ওই মেইলটা পড়ে দেখেননি। তাই এ বিষয়ে কিছুই জানতেন না তিনি।

কী ধরনের শাস্তি শারাপোভা পাবেন এ বিষয়ে এখনও বিস্তারিত জানা না গেলেও আন্তর্জাতিক টেনিস ফেডারেশন আইটিএফ জানিয়েছে, আগামী ১২ মার্চ থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হতে পারেন শারাপোভা!   

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম