রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ১০:১৩আপডেট : ২১ মে ২০২৪, ১৪:২৩

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার কোনও সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই মূল টুর্নামেন্টের আগে কন্ডিশনের সম্পর্কে একটা ধারণা দেবে এই সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি আজ টেক্সাস রাজ্যের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।

শক্তির বিচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চেয়ে অনেকখানি পিছিয়ে থাকলেও ম্যাচটি কেবল কন্ডিশনের খাতিরেই শান্তদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মাটিতে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে এই তিন ম্যাচের সিরিজে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ নাজমুল হোসেন শান্তদের। তবে যুক্তরাষ্ট্র বলে একেবারে ফেলে দেওয়ার মতো দল তা বলা যাবে না। একসময় নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কোরে অ্যান্ডারসনও আছেন এই দলে। উপমহাদেশীয় মোনাঙ্ক প্যাটেল, আলি খানের মতো ক্রিকেটাররাও হুঙ্কার ছড়াতে পারেন!
 
এই সিরিজকে ঘিরে স্বাগতিক যুক্তরাষ্ট্র রোমাঞ্চিত। দুই দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজের টিকিট একটু অন্যভাবে বিক্রি করছে তারা। ফেসবুকে বাংলাদেশকে নিয়ে পোস্ট দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। সাধারণত আয়োজক বোর্ড নিজেদের দলের অনুশীলনের ছবি বেশি বেশি সামাজিকমাধ্যমে পোস্ট করলেও যুক্তরাষ্ট্র দিয়েছে শুধু বাংলাদেশের অনুশীলনের ছবি। বাংলাদেশ দলের অনুশীলনের ছবির নিচে সিরিজের টিকিট বিক্রির লিংকও দিয়েছে আয়োজকরা। ম্যাচের টিকিটের দাম ১৫ ডলার।

তিন ম্যাচের এই সিরিজ শুরুর আগে বাংলাদেশ দুই দিন অনুশীলন করার সুযোগ পেয়েছে। যুক্তরাষ্ট্রে পৌঁছে দু’দিন বিশ্রামের পর রবিবার প্রথমদিনের মতো অনুশীলন করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। 

গত ১৫ মে দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশ। পৌঁছায় বাংলাদেশ সময় ১৭ মে শুক্রবার ভোরে। তিন ম্যাচের সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আজ। বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সিরিজ শেষে ২৮ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আইসিসি নির্ধারিত ওয়ার্ম-আপ ম্যাচে তারা মাঠে নামবে। ১ জুন ভারতের বিপক্ষে হবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। 

বিশ্বকাপের লড়াই শুরুর আগে সবমিলিয়ে বাংলাদেশ নিজেদের প্রস্তুতির জন্য পাচ্ছে ৫টি ম্যাচ। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শান্তদের বিশ্বকাপ। বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। প্রথম দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে বাকি দুটি ওয়েস্ট ইন্ডিজে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী