বাংলাদেশের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে খেলবেন না কোহলি!

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৪, ১৩:৪৫আপডেট : ২৬ মে ২০২৪, ১৩:৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, সেটা বাংলাদেশের বিপক্ষে। নাজমুল হোসেন শান্তদের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার মোক্ষম সুযোগ এটি। কিন্তু এই ম্যাচে বিরাট কোহলির মতো ব্যাটারের সামনে হয়তো পরীক্ষা দিতে হবে না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানদের! বাংলাদেশের বিপক্ষ ওয়ার্মআপ ম্যাচে কোহলি খেলবেন না, এমন ইঙ্গিতই মিলেছে ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, গতকাল শনিবার ভারতের প্রথম গ্রুপ বিশ্বকাপ খেলতে আমেরিকায় উড়াল দিয়েছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও আরও কয়েকজন খেলোয়াড় মুম্বাই থেকে ফ্লাইট ধরলেও ছিলেন না কোহলি।

আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায়ের পর কোহলি একটু বেশি সময় ছুটি চেয়েছেন। একজন বিসিসিআই কর্মকর্তা জানান, দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ডানহাতি ব্যাটার তাদেরকে আগেই জানিয়েছেন। ৩৫ বছর বয়সী ব্যাটার ৩০ মে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন বলে ধারণা।

সংবাদপত্রটিকে ওই কর্মকর্তা বলেন, ‘কোহলি আমাদের আগেই জানিয়ে দিয়েছেন, তিনি দলের সঙ্গে দেরিতে যোগ দেবেন। এ কারণে ভিসার অ্যাপয়েন্টমেন্টের তারিখ পিছিয়ে দিয়েছে বিসিসিআই। ৩০ মে খুব সকালে তিনি নিউইয়র্কে উড়াল দেবেন বলে মনে করা হচ্ছে। বিসিসিআই তার অনুরোধ গ্রহণ করেছে।’

ভারতের বিশ্বকাপ শুরু হবে ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে। পরের ম্যাচ ৯ জুন পাকিস্তানের বিপক্ষে। এরপর যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে বাকি দুটি গ্রুপ ম্যাচ ১২ ও ১৫ জুন।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম