ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন হোল্ডার

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৪, ২০:৫৪আপডেট : ২৬ মে ২০২৪, ২০:৫৪

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেশের জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখছিলেন। কিন্তু ইনজুরির কারণে স্বপ্নভঙ্গ হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ক্রিকেটার জেসন হোল্ডার। ইনজুরির কারণে ছিটকে গেলেন তিনি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার সময় ইনজুরিতে পড়েন ৩২ বছর বয়সী অলরাউন্ডার। সুস্থ হতে সময় লাগবে তার। এজন্য বিশ্বকাপে তিনি খেলতে পারবেন না।

হোল্ডারের স্থলাভিষিক্ত করা হয়েছে ওবেড ম্যাককয়কে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের নেপাল সফরে শীর্ষ উইকেটশিকারি ছিলেন এই পেসার। বাঁহাতি বোলার পাঁচ ম্যাচে নেন ৮ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনেস বলেছেন, হোল্ডারের অনুপস্থিতি দলে শূন্যতা তৈরি করবে। তবে ম্যাককয়ের জন্য বড় টুর্নামেন্টে কিছু করে দেখানোর সুযোগ তৈরি করেছে এটি।

রবিবার চূড়ান্ত দলের সঙ্গে পাঁচ জনকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। কাইল মায়ার্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়ান অ্যালেন, হেইডেন ওয়ালশ ও আন্দ্রে ফ্লেচারকে বিকল্প হিসেবে রাখা হয়েছে।

স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহঅধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, ওবেড ম্যাককয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

রিজার্ভ: কাইল মায়ার্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়ান অ্যালেন, হেইডেন ওয়ালশ ও আন্দ্রে ফ্লেচার।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম