কোরবানির মাংস পেলেন যৌনপল্লির ২ হাজার বাসিন্দা

রাজবাড়ী প্রতিনিধি
১৭ জুন ২০২৪, ২১:৪০আপডেট : ১৭ জুন ২০২৪, ২২:৪৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির ২ হাজার বাসিন্দার মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ জুন) বিকাল ৩টার দিকে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে মাংস বিতরণ করা হয়।

এদিন দৌলতদিয়া সোহরাব মণ্ডলপাড়া এলাকায় উত্তরণ শিশু বিদ‍্যানিকেতনের মাঠ চত্বরে পূর্বপাড়ার যৌনপল্লির যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়সহ যৌনপল্লির আশপাশের অসহায় ও দরিদ্রদের মধ্যে মোট ২ হাজার জনকে এক কেজি করে গরুর মাংস দেওয়া হয়।

এ সময় যৌনকর্মীদের নিজস্ব সংগঠন দৌলতদিয়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।

নারীনেত্রী ঝুমুর বেগম বলেন, ‘আজ কোরবানির মাংস পেয়ে অনেক পরিবারের মুখে হাসি ফুটেছে। এভাবে কয়েক বছর ধরে মাংস বিতরণ করছেন ডিআইজি হাবিবুর রহমান স্যার। আমরা স্যারের জন্য দোয়া করছি।’

তিনি আরও বলেন, ‘যৌনপল্লির অসহায় নারী ও তৃতীয় লিঙ্গের বাসিন্দাদের পাশে স্যার সবসময় থাকেন।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল