ছয় সেলাই নিয়ে প্রথম ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় শরিফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৪, ১২:৪৬আপডেট : ০২ জুন ২০২৪, ১২:৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের প্রস্তুতিটা শেষ হয়েছে বাজেভাবে। হতাশাজনক নৈপুণ্যের পাশাপাশি শরিফুল ইসলামের ইনজুরি নিয়ে ড্রেসিংরুমে বেড়েছে অস্বস্তি। ভারতের ইনিংসের শেষ ওভারে হাতে চোট পেয়েছেন এই পেসার। তাতে বাঁহাতি শরিফুলের হাতে লেগেছে ছয়টি সেলাই। এই চোটে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন তিনি।

বাংলাদেশি পেসারের হাতে সেলাই লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বিসিবির এই চিকিৎসক এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘শনিবার প্রস্তুতি ম্যাচে শরিফুলের নিজের শেষ ওভারে বোলিং করার সময় একটি ফিরতি বল আটকাতে গিয়ে তার বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝের যে জায়গা আছে, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর শরিফুলকে খেলা শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’

দুই দিন পরই শরিফুলের আসল অবস্থা বোঝা যাবে উল্লেখ করে দেবাশীষ বলেছেন, ‘সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাবো। তখন আসলে বুঝতে পারবো যে ওর ফিরতে কত সময় লাগবে। শরিফুলের গুরুত্বের কথা চিন্তা করে আমরা ওর মেডিকেল চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। যেন নিরাপদে তাড়াতাড়ি খেলায় ফিরে আসতে পারে।’

শনিবার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে হারিয়েছে ভারত। ম্যাচে দারুণ বোলিং করেছিলেন শরিফুল। ৩.৫ ওভারে এক উইকেট নিয়েছেন২৬ রান দিয়ে। নিজের কোটার শেষ বলটি করার সময় হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়ে চোটে পড়েন তিনি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী